নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ১২:১৬ পি.এম
সংগৃহীত ছবি
অখ্যাত থেকে বিখ্যাত হয়েছিলেন ক্রিকেট বোর্ড সভাপতি হয়ে, বিদায় নিলেন কুখ্যাত হয়ে। তিনি নাজমুল হাসান পাপন। ক্রিকেট বোর্ড পরিচলনার ১২ বছরে সবসময়ই আলোচনায় ছিলেন। কখনো তার বক্তব্যে, আচরণে, কখনো পরিচালকদের কর্মকাণ্ডে।
ক্রিকেট বোর্ডে পাপন যুগের অবসান। ২০১২ থেকে ২৪। ঠিক এক যুগ পর। ২০১২’র ১৭ অক্টোবর প্রথমবার দায়িত্ব নিয়েছিলেন সরকার মনোনীত সভাপতি হিসেবে। সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামালের উত্তরসূরী হয়ে। ঠিক এক বছর পর সভাপতি পদে নির্বাচিত হন। এরপর একে একে তিনবার নির্বাচনে পড়তে হয়নি চ্যালেঞ্জের মুখে, ছিল না প্রতিপক্ষ।
সভাপতির পদে যাতে একটুও চ্যালেঞ্জ না আসে সে জন্য শেষ দু’মেয়াদে সহ সভাপতির পদেও কাউকে নিয়োগ দেননি। বিদায় বলতে হলো ২১ আগস্ট ২০২৪।
তার আমলে ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এশিয়া কাপের ফাইনাল, ভারত-পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যেমন অর্জন তেমনি দুই ফরম্যাটে টানা তিন বিশ্বকাপে ভরাডুবি ব্যর্থতার খাতায়।
সবার আগে গঠনতন্ত্র বদলে শুধুই নিজ মতাদর্শের মানুষের নির্বাচিত হবার পথ সুগম করেছেন। এক ক্লাবের আলোচিত দু’ভোট প্রথা তার আমলে শুরু। তবে সবচেয়ে বড় অভিযোগ ঘরোয়া ক্রিকেট ধ্বংস করার। যার মধ্যে তৃতীয় বিভাগ বাছাইয়ে নতুন কোনো ক্লাবকে আসতে না দেয়া, ভোটের জন্য কাউন্সিলর ঠিক করতে বেক্সিমকো গ্রুপের মালিকানায় বেশিরভাগ ক্লাবগুলোকে নিয়ে আসা, পক্ষমাতমূলক আম্পায়ারিং-এর মাধ্যমে ঢাকা লিগের প্রমোশন-ডিমোশন নির্ধারণ করা। তার আশেপাশে থাকা বেশ কয়েকজন পরিচালক ও কর্মকর্তার ঔদ্ধত্বপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে কখনো ব্যবস্থা না নেয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে ঢাকার বাইরের ক্রিকেট, বয়সভিত্তিক ক্রিকেট বা জেলা থেকে ক্রিকেটার তুলে আনার প্রক্রিয়াকে কখনোই শক্তিশালী হতে দেননি। জোর দেননি স্কুল ক্রিকেটে। এমনকি জাতীয় দল নির্বাচনে তার ও পরিচালকদের হস্তক্ষেপের অভিযোগ ছিল ওপেন সিক্রেট।
আঞ্চলিক ক্রিকেট কাঠামোর পুরোনো বুলি নতুন করে বললেও সেটা বাস্তবায়িত হয়নি। সিলেট ও চট্টগ্রামে সীমিত পরিসরে চালুর কথা থাকলেও সেটা ছিল লোক দেখানো।
তার আমলে নতুন মাঠ যেমন তৈরি হয়নি। তেমনি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নিয়ে স্বপ্ন দেখালেও এক দশকের দীর্ঘসূত্রিতা ও অর্থের অপচয়ই প্রাধান্য পেয়েছে।
বিদেশি স্টাফ নিয়োগ ও কাজ করতে একদিকে যেমন তার বোর্ডের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও কমিশন বাণিজ্যের গুঞ্জন ছিল তেমনি কাউকে কাউকে কাজের স্বাধীনতা না দেয়ার অভিযোগও আছে।
সবচেয়ে বড় অভিযোগ ছিল নিজ মতাদর্শের বাইরে কাউকে বোর্ডের কোনো পদে বা দায়িত্বে না রাখা। অনেকটা একনায়ক, স্বেচ্ছাচারিতা, স্বৈরতান্ত্রিক মনোভাবে ক্রিকেট বোর্ড পরিচালনা করেছেন নাজমুল হাসান।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ