সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

কোরআন হিফজ করতে শিশুদের মারধরের বিষয়ে যা বললেন মুফতি মেঙ্ক

নবীন নিউজ, ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৫১ পি.এম

সংগৃহীত ছবি

বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ মুফতি ইসমাঈল ইবনে মুসা মেঙ্ক বলেছেন, কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা। এটি মুখস্থ করতে আল্লাহ তাআলাই সাহায্য করবেন। কারণ আমাদের নবীজিও কোরআন মুখস্থ করতে অনেক কষ্ট করেছিলেন। কোরআন মুখস্থ করার অনেক ফজিলত রয়েছে।

মুফতি মেঙ্ক তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে দেয়া এক বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্যটি প্রচার করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম জার্নাল ‘দ্য ইসলামিক ইনফরমেশন’।

 

আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মুখস্থ করতে ও আয়ত্ত করতে নবীজিকে কষ্ট করতে নিষেধ করে বলেন,
 
কোরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে আপনার জিহ্বাকে দ্রুত আন্দোলিত করবেন না। নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে। অতঃপর যখন আমি তা পাঠ করি তখন আপনি পাঠের অনুসরণ করুন। তারপর তার বর্ণনার দায়িত্ব আমারই। (সুরা কিয়ামাহ ১৭-১৯)
 
কোরআন মুখস্থ করানোর জন্য শিশুকে মারধর করার বিষয়ে মুফতি মেঙ্ক বলেন, ‘কোমলমতি শিশুদের মনে কোনোভাবেই আঘাত দেয়া যাবে না। তাদেরকে কোরআন মুখস্থ করার গুরুত্ব বুঝাতে হবে। তাহলে তারা নিজে থেকেই কোরআন মুখস্থ করবে। এজন্য তাদের মারধর করা উচিত নয়।’ 
 
হজরত আবু মুসা আশয়ারি রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা কোরআনের প্রতি লক্ষ্য রাখবে। যে পবিত্র সত্তার হাতে আমার জীবন তার শপথ! কোরআন বাঁধন ছাড়া উটের চেয়েও দ্রুতগতিতে দৌড়ে যায়। (বুখারি ৫০৩৩)

মুফতি মেঙ্ক আরও বলেন, ‘কোরআনের মর্যাদা সম্পর্কে শিশুদের জানানো। কোরআনের মর্যাদা ও তা চর্চার পুরস্কার সম্পর্কে অবগত হলে ব্যক্তির জন্য কোরআন মুখস্থ রাখা সহজ। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করল, তার জন্য একটি সওয়াব এবং প্রতিটি সওয়াব ১০ গুণ বৃদ্ধি করা হয়। আমি বলব না, আলিফ-লাম-মিম একটি অক্ষর; বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর ও মিম একটি অক্ষর। (তিরমিজি ২৯১০)
 

কোমলমতি শিশুদের হাফেজে কোরআনের মর্যাদা সম্পর্কে জানাতে হবে। তাদের মারা যাবে না। মুমিন ব্যক্তি কোরআনের যতটুকু মুখস্থ করবে, কিয়ামতের দিন সে অনুপাতে মর্যাদা লাভ করবে। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কিয়ামতে কোরআন অধ্যয়নকারীকে বলা হবে, কোরআন পাঠ করতে করতে ওপরে উঠতে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে ধীরে-সুস্থে পাঠ করতে, সেভাবে পাঠ করো। কেননা তোমার তিলাওয়াতের শেষ আয়াতেই জান্নাতে তোমার বাসস্থান হবে। (সুনানে আবি দাউদ ১৪৬৪)’
 
মুফতি মেঙ্ক শিশুদের প্রহারের বিষয়ে আরও বলেন, ‘বর্তমানে অনেক জায়গায় শিশুদের কোরআন শিখতে প্রহার করা হয়, আর বলা হয়, শিক্ষক যেখানে আঘাত করে সে জায়গাটা জান্নাতে যাবে। আমাকে দেখান, কোথাও এমন হাদিস আপনারা দেখাতে পারবেন না। নবীজির যুগে এত শত সাহাবি কোরআন মুখস্থ করেছেন, তাদের কে কি কেউ কোনোদিন আঘাত করেছে কোরআন শিখতে? না তাদের কেউ আঘাত করেনি। তাদের ঈমান তাদের কোরআন শিখতে, মুখস্থ করতে উদ্বুদ্ধ করেছে। তাই আমরাও শিশুদের প্রহার না করে তাদের বুঝাবো, কোরআন শিখতে, মুখস্থ করতে নবীজির বাণীগুলো শোনাবো। এতেই তারা কোরআন শিখতে ও মুখস্থ করতে পাগলপাড়া থাকবে।’
 
ইসমাইল ইবনে মুসা মেঙ্ক হলেন একজন বিখ্যাত মুসলিম শিক্ষাবিদ। ইসলাম প্রচারক ও বক্তা, যিনি মুফতি মেঙ্ক নামে অধিক পরিচিত। তিনি বর্তমানে জিম্বাবুয়ের ‘গ্র্যান্ড মুফতি’। জিম্বাবুয়ের মুসলিম জনসংখ্যার শিক্ষার চাহিদা সরবরাহের জন্য প্রতিষ্ঠিত দার-উল ইলম (ইসলামিক এডুকেশনাল সেন্টার)-এর প্রধান পরিচালক। মুফতি মেঙ্ক বিশেষত পূর্ব আফ্রিকায় বিপুল জনপ্রিয় এবং আন্তর্জাতিকভাবে মুসলিম-বক্তা হিসেবে পরিচিত মুখ।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?