নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১২:১৯ পি.এম
রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’-এর সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-৪।
বুধবার (৫ মার্চ) র্যাব-৪ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৪ জানিয়েছে, খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার এবং জঙ্গিবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত আছে।
র্যাব আরও জানিয়েছে, বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্তসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’ এর সদস্য মো. রাব্বি @ কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা।
কানা রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে' গ্রুপ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে' গ্রুপের ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয় বলেও জানায় র্যাব।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-৪।
নবীন নিউজ/ জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন