নবীন নিউজ, ডেস্ক ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১৯ পি.এম
তারাবি আরবি শব্দ। এটি তারবিহাতুন এর বহুবচন। এর অর্থ হলো আরাম করা, বিশ্রাম করা। তারাবির নামাজে প্রতি চার রাকাত পর কিছুক্ষণ বসে বিশ্রাম নেয়ার বিধান রয়েছে, তাই এ নামাজকে তারাবি বা প্রশান্তির নামাজ বলা হয়।
তারাবির নামাজ পবিত্র রমজানের বিশেষ ইবাদত। এ নামাজ সুন্নতে মুয়াক্কাদা। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন দিন এ নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি পুরো রমজানজুড়ে তারাবি জামাতের সঙ্গে আদায় করেননি। তারাবির নামাজের নিয়মতান্ত্রিক প্রচলন শুরু হয় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু-এর যুগে।
অনেকে জানতে চান, অপ্রাপ্তবয়স্ক ইমাম কি তারাবি নামাজ পড়াতে পারবেন?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, অপ্রাপ্তবয়স্ক ইমামের পেছনে প্রাপ্তবয়স্কদের নামাজ শুদ্ধ নয়। বিশুদ্ধমতে উক্ত বিধানটি ফরজ-নফল সব ধরনের নামাজের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রাপ্তবয়স্ক কারও জন্য অপ্রাপ্তবয়স্ক ইমামের পেছনে তারাবির নামাজে এক্তেদা করা জায়েজ হবে না।
হজরত আতা ও ওমর ইবনে আবদুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তারা বলেন, لاَ يَؤُمُّ الْغُلاَمُ قَبْلَ أَنْ يَحْتَلِمَ فِي الْفَرِيضَةِ وَلاَ غَيْرِهَا
অর্থ: অপ্রাপ্তবয়স্ক বাচ্চা ফরজ-নফল কোনো নামাজেই ইমামতি করবে না। (মুসান্নাফে ইবনে আবি শাইবা ৩৫২৪)
তারাবি নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হজরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
অর্থ: যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াব লাভের আশায় রমজানের রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। (বুখারি ৩৭; মুসলিম ৭৫৯)
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?