নবীন নিউজ, ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ০৮:৪৭ এ.এম
শেখ হাসিনার পতনের পর ভারতের পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়া রাজশাহীর পবার এক আওয়ামী লীগ নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৯ আগস্ট) দুপুরে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার বাগডারা গ্রামে অবস্থানকালে তিনি মারা যান বলে তার স্বজনরা জানান।
ওই আওয়ামী লীগ নেতার নাম সাইদুল ইসলাম বাদল। তিনি রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল। আশ্রয় নেন সীমান্তবর্তী চরমাঝাড়দিয়াড় এলাকায়। পরে চরের সীমানা পার হয়ে কোনো এক সময় ভারতে চলে যান। সেখানেই সোমবার দুপুরে তার মৃত্যু হয়। ওইদিন দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। তার পরিবারের অন্য পুরুষ সদস্যরাও পলাতক আছেন। তাকে দেশে আনার চেষ্টা চলছে।
পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল বলেন, তার পরিবার সূত্রে শুনলাম তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় স্ট্রোক করে মারা গেছেন।
দামকুড়া থানার ওসি সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমিও শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন