নবীন নিউজ, ডেস্ক ২৪ মে ২০২৪ ১১:০৫ এ.এম
অভিনেতা ফিরোজ খান। দেখতে হুবহু বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মতো। তাকে (ফিরোজ) বিগ বি-র ‘ডুপ্লিকেট’ বলা হতো। গতকাল বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই মারা যান তিনি।
ফিরোজ খান শুধু অমিতাভকে নকল করতেন না, তিনি ছিলেন অমিতাভের অন্ধ ভক্ত। সেই কারণেই হয়ত অমিতাভের সমস্ত ছবির সংলাপ গড়গড়িয়ে বলে চলতেন। কখনও কুলি তো কখনও জঞ্জিরের হিট সংলাপের ভিডিয়ো সোশ্যালে আপলোড করে কুড়োতেন ভক্তদের প্রশংসা।
ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। শুধু ভাবিজি ঘর পর হ্যায় নয়, ‘জিজাজি ছাদ পর হ্যায়’ ‘সাহেব বিবি অউর বস’, ‘হাপ্পু কি উলটান পালটান’, ‘শক্তিমান’-এর মতো সিরিয়ালেও অভিনয় করেছেন এই ‘ডুপ্লিকেট অমিতাভ বচ্চন’। আদনান স্বামীর জনপ্রিয় মিউজিক ভিডিও ‘থোড়ি সি তো লিফট করাদে’ সহ বেশকিছু হিন্দি ছবিতেও দেখা মিলেছে তার।
দক্ষ মিমিক্রি আর্টিস্ট ছিলেন ফিরোজ৷ অমিতাভ বচ্চনের পাশাপাশি, শাহরুখ খান, ধর্মেন্দ্র, সানি দেওলের মতো তারকাদেরও নকল করার জন্য কুড়িয়েছেন দর্শকদের ভালোবাসা। তার আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ অনুরাগীরা। জানা গিয়েছে, শেষ সময়ে বদায়ুঁতে ছিলেন ফিরোজ। সেখানেই বেশকিছু ইভেন্টে অংশগ্রহণ করেন। গত ৪ মে বদায়ুঁর এক ক্লাবে পারফর্ম করেন তিনি, কে জানতো এটাই হবে তার শেষ পারফরম্যান্স!
জানিয়ে রাখি, অমিতাভ এখন ব্যস্ত দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে ‘বেট্টায়ন’-এর কাজ নিয়ে, ৩৩ বছর পর এই ছবির হাত ধরে ফের একসঙ্গে শাহেনশা ও থালাইভা। টিজে জ্ঞানভেল পরিচালিত এই ছবি মুক্তি পাবে রজনীকান্তের ৭৩তম জন্মদিনে।
ছবির সেট থেকে দুই সুপারস্টারের ছবি রীতিমতো ভাইরাল। এর আগে, তারা আন্ধা কানুন (১৯৮৩) এবং গ্রেফতার (১৯৮৫)-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তাদের একসঙ্গে শেষ ছবি ছিল হাম, যা ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।
এছাড়াও প্রভাস, দীপিকা পাড়ুকোন ও কমল হাসানের সঙ্গে সাই-ফাই ছবি ‘কল্কি ২৮৯৮’ ছবিতে দেখা যাবে অমিতাভকে। ২০২৪ সালের ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এটি ভবিষ্যতে সেট করা একটি পৌরাণিক কাহিনী-অনুপ্রাণিত এই সাই-ফাই এক্সট্রাভাগানজা পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’