নবীন নিউজ, ডেস্ক ১৮ মে ২০২৪ ১২:২১ পি.এম
`নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ। নীরবেই শরীরের ক্ষতি করতে থাকে। কোন লক্ষণ ছাড়াই আমাদের শরীরে বাসা বাধতে পারে এই শত্রু। এটি এমনই এক রোগ যাতে রোগীর অনেক সময় কোন উপসর্গই থাকেনা। হঠাৎ করেই একদিন জটিলতা শুরু হয়। কিডনির জটিলতা, হৃদরোগ বা ষ্ট্রোকের মত জটিল কঠিন রোগ নিয়ে হাজির হন চিকিৎসকের কাছে। তখন অনেক দেরী হয়ে যায়।
নতুন এক গবেষণা থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির পক্ষে ভীষণ ক্ষতিকর হতে পারে। চিকিৎসকরা বলছেন, গবেষণায় দেখা গিয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীর মধ্যে ৫০ শতাংশেরই কিডনি বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। যা ভবিষ্যতে ডায়ালাইসিস এবং প্রতিস্থাপনের মতো জটিলতাও ডেকে আনতে পারে।
অনিয়ন্ত্রিত রক্তচাপ সারা শরীরে ছড়িয়ে থাকা রক্তবাহিকাগুলিকে সরু এবং ভঙ্গুর করে দেয়। কিডনি সংলগ্ন ধমনীগুলি হয় খুব শক্ত, না হয় খুব দুর্বলও করে দিতে পারে। ফলে রক্ত পরিস্রুত করার কাজে ব্যাঘাত ঘটে। শরীরে জমা দূষিত পদার্থ সাধারণত মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। সেই কাজটি করতে সাহায্য করে কিডনি। কিন্তু কিডনি সঠিকভাবে কাজ করতে না পারলে ওই দূষিত পদার্থ উল্টে রক্তের সঙ্গে মিশতে শুরু করে। পরবর্তীকালে ডায়ালাইসিস ছাড়া রক্ত শোধিত করার আর কোনও উপায় থাকে না।
আমাদের দেশের অধিকাংশ মানুষই স্বাস্থ্য বিষয়ে অসচেতন। কারো যদি ওজন বেশী হয়, উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস থাকে, ধূমপান ও মদপানের অভ্যাস থাকে, ডায়াবেটিস ও রক্তে চর্বির আধিক্য থাকে তার অবশ্যই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করতে হবে। এছাড়া গর্ভাবস্থায় যতবারই চিকিৎকের কাছে যাওয়া হোক না কেন রক্তচাপ মাপতেই হবে। বাসায় বা ফার্মেসিতে রক্তচাপ না মেপে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের কাছে যেয়ে রক্তচাপ পরিমাপ করতে হবে। কোন অবহেলাই এক্ষেত্রে কাম্য নয়।
উচ্চ রক্তচাপ সন্দেহ হলে ঠিক নিয়মে মেপে রক্তচাপের সঠিক মাপটি জানতে হবে, তবেই সঠিক চিকিৎসা সময়মত দেওয়া সম্ভব।
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা