নবীন নিউজ, ডেস্ক ২৪ জানু ২০২৫ ০১:০৫ পি.এম
প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ ফরজ। এটি মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কোনো মুসলমান কিছুতেই নামাজ ছাড়তে পারেন না। ঈমান আনার পর ইসলামের পঞ্চস্তম্ভের দ্বিতীয়টিই হচ্ছে নামাজ। আর নামাজের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে- সিজদা। এটা শুধু মহান আল্লাহরই প্রাপ্য।
নামাজ একটি শারীরিক ইবাদত। এতে বান্দা ও প্রভুর মধ্যে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়। মহান প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। নবীজি উম্মতের ক্ষমার জন্য মহান আল্লাহর কাছে যে শাফায়াতগুলো চেয়েছিলেন, তা সিজদারত অবস্থাতেই চেয়েছিলেন। নিচে নামাজে শারীরিক উপকারিতাগুলো তুরে ধরা হলো:
অজুর উপকারিতা
অজু নামাজের জন্য আবশ্যক। প্রতিদিন পাঁচ বার অজু করতে হয়। আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে। অজুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয়। এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে। এছাড়া চেহারার লাবণ্যতাও বাড়ে ও মুখের বলিরেখা কমে যায়।
নামাজে দাঁড়ানো
নামাজে দাঁড়ানো অবস্থায় মানুষ ধীরস্থীরভাবে থাকে। অন্যদিকে মনোযোগ দেয় না। চোখ সিজদার স্থানে স্থির থাকে। ফলে নামাজি মানুষের মাঝে একাগ্রতা ও মনোযোগ বাড়ে।
রুকু
নামাজি ব্যক্তি যখন রুকু করেন আবার রুকু থেকে ওঠে সোজা হয়ে দাঁড়ান তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয়। রক্ত চলাচল বাড়ে। ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে।
সিজদার উপকারিতা
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। মহান আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। সিজদা একটি ইবাদত। সিজদার গুরুত্ব ও তাৎপর্য অত্যধিক। মানুষ জান্নাত হতে পৃথিবীতে এসেছে, পৃথিবীতে ইবাদত করে পুনরায় জান্নাতে ফিরে যাবে। ইবাদতের মাধ্যমে মানুষকে এ পৃথিবী হতে জান্নাতে পৌঁছতে হবে। এর মধ্যে সিজদার স্থান সবার ওপরে।
সিজদার সময় মানুষ মহান আল্লাহর সর্বাধিক কাছে চলে যায়। এতে বিগলিত চিত্তে তার শরণাপন্ন হয়। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ
অর্থ: বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয়, যখন সিজদারত থাকে। অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাক। (মুসলিম:৪৮২)
মাদান ইবনে আবু তালহা ইয়ামারী (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম ছাওবান (রা.)-এর সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আমি বললাম, আপনি আমাকে এমন একটি আমলের সংবাদ দিন, যার উপর আমল করলে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিংবা তিনি বললেন, আপনি আমাকে আল্লাহর একটি প্রিয়তম আমলের সংবাদ দিন। তিনি নীরব রইলেন। আমি আবার বললাম, তিনি এবারও কিছু বললেন না। অতঃপর আমি তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি এ সম্পর্কে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আল্লাহর উদ্দেশ্যে অধিক সিজদা কর। কেন না তুমি যখনই আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা করবে, তখন এর দ্বারা আল্লাহ তোমার মর্যাদা এক ধাপ বাড়িয়ে দেবেন এবং তোমার একটি পাপ মোচন করে দেবেন। (মুসলিম, মিশকাত: ৮৩৭)
নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো উম্মতকে কিয়ামতের দিন আমি চিনে নিতে পারব। সাহাবিরা বললেন, এতসব সৃষ্টিকুলের মধ্যে আপনি তাদেরকে কীভাবে চিনবেন? তিনি বললেন, তুমি যদি কোন আস্তাবলে প্রবেশ কর যেখানে নিছক কালো ঘোড়ার মধ্যে এমনসব ঘোড়াও থাকে যেগুলোর হাত, পা ও মুখ ধবধবে সাদা, তবে কি তুমি উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না? সাহাবিরা বললেন, হ্যাঁ পারব। তিনি বললেন, ওই দিন সিজদার কারণে আমার উম্মতের চেহারা সাদা ধবধবে হবে, আর অজুর কারণে হাত-পা উজ্জ্বল সাদা হবে। (মুসনাদে আহমাদ; সিলসিলা সহিহা: ২৮৩৬)
স্বাস্থ্য উপকারিতা
নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে। ফলে স্থুলতা কমে। নামাজে নড়া-চড়া করায় অঙ্গগুলো স্থানভেদে সংবর্ধিত, সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে। অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায়।
মন প্রশান্ত করে
নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন। নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয়।
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?