মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

বিশ্বকাপ জিতে ভারতের ৯ রেকর্ড

নবীন নিউজ ডেস্ক ৩০ জুন ২০২৪ ১১:৫৭ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২০০৭ সালের পর ২০২৪। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ওয়ানডে এবং টি-২০ মিলিয়ে চতুর্থবার বিশ্বজয় করল ভারতীয় ক্রিকেট দল। শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ রানে জয়ের ম্যাচে ৯টি রেকর্ড করেছে টিম ইন্ডিয়া।

১) এবার বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারতীয় দল। গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। ফাইনাল-সহ বাকি আটটি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। প্রথম দেশ হিসেবে অপরাজিত থেকে টি-২০ বিশ্বকাপ জিতল ভারত।

২) তৃতীয় দেশ হিসেবে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল ভারত। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কোনো দেশের এই কৃতিত্ব নেই। ২০১০ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ২০১২ এবং ২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

৩) ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে দু’বার টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন রোহিত শর্মা। ২০০৭ সালের চ্যাম্পিয়ন দলের একমাত্র সদস্য হিসেবে এবারের দলে ছিলেন অধিনায়ক রোহিত। এই কৃতিত্ব ভারতের আর কোনো ক্রিকেটারের নেই।

৪) ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির তিনটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির পর টি-২০ বিশ্বকাপও চ্যাম্পিয়ন হলেন কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন মহেন্দ্র সিং ধোনি।

৫) ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলেন রোহিত। কপিল দেব এবং ধোনির পর তিনি হলেন তৃতীয় অধিনায়ক, যিনি সিনিয়র পর্যায়ে দেশকে বিশ্বসেরা করলেন।

৬) শনিবার বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ৫০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের নজির গড়েছেন রোহিত। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে পাকিস্তানের বাবর আজমের (৪৮টি ম্যাচে জয়) রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি।

৭) এবারের বিশ্বকাপ নিয়ে অধিনায়ক হিসেবে আটটি টি-২০ প্রতিযোগিতার ফাইনাল খেললেন রোহিত। আটটি ফাইনালেই জয় পেলেন অধিনায়ক রোহিত। এমন নজির আর কারো নেই।

৮) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত করেছে ১৭৬ রান। টি-২০ বিশ্বকাপ ফাইনালে এর আগে কোনো দল এত রান করতে পারেনি। ২০২১ সালের বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চের দলের সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিতরা।

৯) ৩৭ বছরের রোহিত হলেন টি-২০ বিশ্বকাপ জয়ী প্রবীণতম অধিনায়ক। এর আগে আর কোনো অধিনায়ক এই বয়সে দেশকে ২০ ওভারের ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারেননি।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিশ্বকাপ জেতার ক্ষেত্রে রোহিত হলেন বিশ্বের দ্বিতীয় প্রবীণতম অধিনায়ক। ১৯৯২ সালে ৩৯ বছর বয়সে অধিনায়ক হিসেবে পাকিস্তানকে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছিলেন ইমরান খান।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ