নবীন নিউজ ডেস্ক ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২২ পি.এম
সংগৃহীত ছবি
তিনশ বছরেরও বেশি পুরানো একটি বেহালা নিউইয়র্কের সোদাবির নিলামে তোলা হয়েছে। আশা করা হচ্ছে, এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সবচেয়ে দামি বাদ্যযন্ত্রের রেকর্ড ভাঙতে পারে বেহালাটি।
ব্যতিক্রমী নির্মাণশৈলীর সঙ্গে অনন্য সংরক্ষণ প্রক্রিয়াতে বেহালাটি মহামূল্যবান বস্তুতে পরিণত হয়েছে। বিখ্যাত শিল্পীদের হাত ঘুরে আসায় অমূল্য সম্পদেও পরিণত হয়েছে বেহালাটি।
বিখ্যাত বেহালা নির্মাতা আন্তোনিও স্ট্রাডিভারির তৈরি জোয়াকিম-মা স্ট্রাডিভারিয়াস নামের এই বেহালাটি তাই হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান সংগীতযন্ত্র। সোদাবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে বেহালাটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৮০ লাখ ডলার।
আশা করা হচ্ছে, এ মূল্য ছাড়িয়ে যাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাদ্যযন্ত্র লেডি ব্লান্ট এর দাম। জানা যায়, ২০১১ সালে ১ কোটি ৫৯ লাখ ডলারে বিক্রি হওয়া বেহালাটিও ইতালীয় কারিগর স্ট্রাডিভারিরই তৈরি।
সোদাবির প্রধান মেরি ক্লদিয়া হিমেনেজ জানান, ১৭১৪ সালে তৈরি হলেও এটি এখনও সময়ের সেরা বেহালা। এর নির্মাণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি।
বেহালা নির্মাতা স্ট্রাডিভারি সোনালি যুগের উজ্জ্বল দৃষ্টান্ত। ওই সময়েই তিনি তার শিল্পকে পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে যান। তিনি বেহালার আকৃতি পরিবর্তন করেন, কাঠামোগত পরিবর্তন করেন এবং সর্বোচ্চ মানের শব্দ তৈরির কৌশল পুরোপুরি আয়ত্ত্ব করেন। আর এজন্যই স্ট্রাডিভারিয়াস বেহালাগুলো সবচেয়ে বেশি মূল্যবান ও আকাঙ্ক্ষিত।
বেহালাটির মালিকানার ইতিহাসও ব্যতিক্রমী। বেহালার সঙ্গে বিখ্যাত দুই মালিক যোসেফ হোয়াকিম এবং সি-হন মার নাম জড়িয়ে রয়েছে। সোদাবি জানায়, হাঙ্গেরীয় শিল্পী হোয়াকিম ১৮৭৯ সালে বিখ্যাত "ভায়োলিন কনসার্তো ইন ডি মেজর" এর প্রথম পরিবেশনায় ব্যবহার করেছিলেন এই বেহালা।
এরপর ১৯৬৯ সালে এই বেহালাটি সংগ্রহ করেন চীনা শিল্পী সি-হন মা। তার মৃত্যুর পর বেহালাটি বোস্টনের নিউ ইংল্যান্ড কনজারভেটরি-তে দান করে দেয় তার পরিবার। এখন কনজারভেটরি এটি নিলামে তুলছে এবং এর পুরো আয় শিক্ষার্থীদের বৃত্তির জন্য তহবিলে প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ