নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৮ পি.এম
গত বছরের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ রেকর্ড ছাড়িয়ে গেছে। ডিসেম্বর শেষে এই খাতে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ দশমিক ৮৬ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ব্যাংকিং খাতে ডিসেম্বর শেষে মোট ঋণ ও অগ্রীমের পরিমাণ ১৭ লাখ ১১ হাজার ৪০১ দশমিক ৯১ কোটি টাকা। এর মধ্যে ২০ দশমিক ২০ শতাংশ খেলাপি ঋণ।
প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ৪২ দশমিক ৮৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে যা ৪০ শতাংশ ছিল। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশ। যা সেপ্টেম্বর শেষে ১১ দশমিক ৮৮ শতাংশ ছিল।
এর আগে, গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ। সে হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা বেড়েছে। যা আগের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ বেশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. আহসান এইচ মনসুর বলেন, খেলাপি ঋণের পরিমাণ আরও বাড়বে। আগে ঋণ কমিয়ে দেখানো হলেও এখন সেটি হচ্ছে না। এছাড়া আইনগত পরিবর্তনের কারণে খেলাপি ঋণ বাড়ছে। এ সময় দুর্বল ব্যাংক শক্তিশালীকরণ এবং একীভূতকরণে আইন করা হচ্ছে বলেও জানান তিনি।
গভর্নর বলেন, লেনদেনে ভারসাম্যহীনতা কমে আসা এবং রিজার্ভ বৃদ্ধিতে আমরা সন্তুষ্ট। তবে আমানতের প্রবৃদ্ধি ৭ শতাংশ থেকে বেড়ে অন্তত ১৪ শতাংশের বেশি হওয়া উচিত। তবে আপাতত আর্থিক খাতে সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন