নবীন নিউজ ডেস্ক ০৩ মার্চ ২০২৫ ০৬:৩৬ পি.এম
ছবি- সংগৃহীত।
গত বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় আবেদনের রেকর্ড হয়েছে। যদিও বাংলাদেশিদের করা ৯৬ শতাংশেরও বেশি আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। সোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানের এই তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে প্রায় ৪৩ হাজার ২৩৬ বাংলাদেশি নাগরিক আশ্রয় চেয়ে আবেদন জমা দিয়েছেন। যা ওই অঞ্চলে একক কোনও দেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের আশ্রয় চাওয়া দেশগুলোর মধ্যে ষষ্ঠতম।
ইইউএএ বলছে, গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ২৩ হাজার ৩ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন। আর একই বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও ২০ হাজার ২৩৩ জন বাংলাদেশি আশ্রয় আবেদন জমা দিয়েছেন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার ৩৩২ জন নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। ওই বছরের তুলনায় ২০২৪ সালে ইউরোপে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের হার প্রায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইইউএএর পরিসংখ্যানে ২০২৪ সালে ইইউ প্লাস দেশগুলোতে সর্বাধিক সংখ্যক বাংলাদেশির আশ্রয়ের আবেদনের রেকর্ড হয়েছে। গত বছর ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে বেশি আশ্রয় আবেদন জমা পড়েছে ইতালিতে। ইইউ প্লাস অঞ্চলে করা বাংলাদেশিদের আশ্রয় আবেদনের প্রায় ৭৭ শতাংশই জমা পড়েছে ইতালিতে।
২০২৪ সালে ইতালিতে আশ্রয় আবেদন করেছেন ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি। যদিও ২০২৩ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮। একই বছরে ইতালির পর বাংলাদেশিদের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ আশ্রয় আবেদন জমা পড়েছে ফ্রান্স ও আয়ারল্যান্ডে।
গত বছর ইউ প্লাস দেশগুলোতে বাংলাদেশিদের মোট আবেদনের প্রায় ১৫ শতাংশই করা হয়েছে ফ্রান্সে। দেশটিতে মোট ৬ হাজার ৪২৯ জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছিলেন। এছাড়া গত বছর আয়ারল্যান্ডে এক হাজার ৬ জন বাংলাদেশি আশ্রয় আবেদন করেছিলেন।
ইইউএএর পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ইউরোপের দেশগুলোতে বাংলাদেশিদের করা আশ্রয় আবেদনের প্রায় ৪৭ হাজার ৭৭৮টি নিষ্পত্তির অপেক্ষায় ছিল। ওই বছর প্রায় এক হাজার ৯৮৯ জন বাংলাদেশি তাদের আশ্রয় আবেদন প্রত্যাহার করে নেন। ২০২৪ সালে বাংলাদেশিদের আশ্রয় আবেদন স্বীকৃতির হার ছিল প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।
ইউরোপে আশ্রয় আবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আফগানিস্তান। দেশটির প্রায় ৮৭ হাজার ৩৮২ নাগরিক গত বছর ইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন করেছেন। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর আশ্রয় আবেদনে তৃতীয় অবস্থানে ছিল পাকিস্তান। ২০২৪ সালে প্রায় ২৩ হাজার ২৪০ পাকিস্তানি নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেন।
ইইউএএ বলেছে, ২০২৪ সালে প্রাপ্ত সকল আবেদনের প্রায় প্রায় অর্ধেকই (৪৮ শতাংশ) নাগরিকত্বের জন্য করা ছিল; যার স্বীকৃতির হার ২০ শতাংশেরও কম। এই গোষ্ঠীর নাগরিকত্বের মধ্যে বাংলাদেশি, মরোক্কান এবং তিউনিসিয়ানরা অন্তর্ভুক্ত ছিলেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন