শনিবার ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আফগান রূপকথা থামিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নবীন নিউজ ডেস্ক ২৭ জুন ২০২৪ ০৯:০৯ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নিজেদের ইতিহাসে আইসিসির মেগা ইভেন্টে (ওডিআই ও টি-২০ বিশ্বকাপ) কখনোই ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেবারিট হিসেবেই নামে প্রোটিয়ারা। কিন্তু সেমিতে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। এজন্য তাদের কপালে জুটেছিল লজ্জাজনক ‘চোকার্স’ তকমা।

অবশেষে সেই আক্ষেপ ঘুচে অষ্টমবারের প্রচেষ্টায় ইতিহাস গড়ে আইসিসির ইভেন্টে শিরোপার মঞ্চে জায়গা নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

নবম টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। ম্যাচটিতে আগুনে বোলিংয়ে আফগানদের অল্পতেই আটকে দেয় প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংস শেষেই তাদের ফাইনাল যাত্রা অনেকটা নিশ্চিত হয়ে যায়। শেষ পর্যন্ত হয়েছেও তাই।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে ১১.৫ ওভারে ৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রাখলো এইডেন মার্করামের দল।

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই এ জুটি ভাঙেন ফজলহক ফারুকী।

ইনিংসের দ্বিতীয় ওভারে ডি কককে বোল্ড করেন ফারুকী। তার বিদায়ের পর উইকেটে আসেন প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম। তাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রেজা। রেজা ২৯ ও ২৩ রানে অপরাজিত ছিলেন মার্করাম।

আফগানিস্তানের হয়ে একটি মাত্র উইকেট নেন ফজল হক ফারুকী।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। দলটির হয়ে যথারীতি ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।

ইনিংসের প্রথম ওভারেই এ জুটিতে আঘাত হানেন মার্কো জানসেন। এতে রানের খাতা খোলার আগেই স্লিপে রেজার তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

এরপর শুধু আসা যাওয়ার মিছিলে যোগ দেন আফগান ব্যাটাররা। গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি কিংবা করিম জানাতরা দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন। আগে ব্যাট করতে নেমে নয় আফগানি ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন। শুধুমাত্র ১০ রান করেছেন আজমতউল্লাহ।

এদিন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন তাবরাইজ শামসি ও মার্কো জানসেন। এছাড়া দুটি করে উইকেট নেন আনরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ