নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ০৯:৩১ এ.এম
স্প্যানিশ সুপার কাপ ফাইনালের মঞ্চে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি সিটি স্টেটিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-০ গোলে হেরেছিল রিয়াল। তাই যেকোনো মূল্যে ট্রফি জয় করে আড়াই মাস আগের ক্ষতে প্রলেপ দিতে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪ বার স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সার বিপক্ষে মাঠে নামার আগে বাড়তি ঘাম ঝরিয়েছে দল। ভুলগুলো এড়ানোর পাশাপাশি প্রথম এল ক্ল্যাসিকোর হার থেকে শিক্ষা নিতে জোড় দিয়েছেন রিয়াল কোচ।
কার্লো আনচেলত্তি বলেন, প্রথম এল ক্ল্যাসিকোতে কি হয়েছিল তা ভাবতে হবে আমাদের। ভুলগুলো এড়িয়ে ভালো কাজের পুনরাবৃত্তি করতে হবে। ক্ল্যাসিকো সবসময়ই ক্ল্যাসিকো; তবে ফাইনালে কিছুটা চাপ তৈরি করতে পারে। এটি এমন একটি প্রতিযোগিতা, যা অনেক বেশি অনুপ্রেরণা যোগায়।
এদিকে, রিয়াল মাদ্রিদকে প্রথম এল ক্ল্যাসিকোতে হারানোর পর পরিস্থিতির বদল হয়েছে অনেক। দারুণভাবে মৌসুম শুরুর পর ছন্দ হারিয়েছে বার্সেলোনা। তবে সেদিকে খুব একটা নজর দিতে আগ্রহী নন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। রিয়ালকে সমীহ করেই নতুন করে শুরু করার তাগিদ তার।
হ্যান্সি ফ্লিক বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি। চ্যাম্পিয়ন হতে হলে দ্রুতগতির ফুটবল খেলতে হবে আমাদের। অ্যাথলেটিক বিলবাও’র বিপক্ষে যেভাবে খেলেছি, তার থেকেও ভালো খেলতে হবে দলকে। কেননা ম্যাচ কিভাবে সামলাতে হয় তা ভালো করেই জানা আছে রিয়ালের। যেকোনো ভুলের সুযোগ তারা ভালোভাবে কাজে লাগানোর সক্ষমতা রাখে।
উল্লেখ্য, বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর হ্যান্সি ফ্লিকের প্রথম ফাইনাল এটি। তাই শিরোপা জিতে মৌসুমের বাকি অংশের জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার লক্ষ্য তার।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ