নবীন নিউজ, ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪৫ এ.এম
অননুমোদিতভাবে কন্টেন্ট সরবরাহ এবং লাইসেন্সের ভুল ব্যবহারের অভিযোগে কার্যক্রম স্থগিত করা হয়েছিলো আফগানিস্তানের নারীদের জন্য বিশেষ রেডিও স্টেশন ‘রেডিও বেগম’। অবশেষে কিছু শর্ত মেনে চলার প্রতিশ্রুতি দেয়ার পর পুনরায় ‘রেডিও বেগম’ স্টেশন চালুর অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের আন্তর্জাতিক নারী দিবসে ‘রেডিও বেগম’ স্টেশনের অফিসিয়াল যাত্রা শুরু করে। যাত্রা শুরুর মাত্র পাঁচ মাস পর তালেবানরা দেশটির ক্ষমতা দখলে নেয়। ওই সময়ে সম্প্রচার চালিয়ে যাচ্ছিল রেডিও স্টেশনটি। কিছু দিন পর ‘অনুমোদনহীনভাবে বিদেশি টেলিভিশন চ্যানেলে কন্টেন্ট সরবরাহ’ ও ‘লাইসেন্সের অপব্যবহার’ করার অভিযোগে স্টেশনটির সম্প্রচার বন্ধ করে দেয় তালেবান সরকার।
স্থানীয় সময় শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে জারি করা এক বিবৃতিতে তালেবানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে যে ‘রেডিও বেগম’ পুনরায় কার্যক্রম পুনরায় শুরু করার জন্য বারবার অনুরোধ করেছে এবং কর্তৃপক্ষের কাছে প্রতিশ্রুতি দেয়ার পরে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তালেবান সরকার ঠিক কী কী নীতি ও বিধির শর্ত আরোপ করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
প্রসঙ্গত, স্টেশনটির কন্টেন্ট সম্পূর্ণরূপে আফগান নারীদের দ্বারা প্রযোজিত। স্টেশনটির সহযোগী স্যাটেলাইট চ্যানেল ফ্রান্স থেকে পরিচালিত হয়।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ