নবীন নিউজ, ডেস্ক ২৬ জুলাই ২০২৫ ০৯:১৭ পি.এম
ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে আফগানিস্তানের মুদ্রার মান। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ‘দা আফগানিস্তান ব্যাংক’ জানিয়েছে, গত এক বছরে মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমান ১ ডলার সমান বাংলাদেশি মুদ্রা ১২২ টাকা। আর আফগান মুদ্রায় ৬৯ আফগানি।
গত বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে সরকারের তথ্য ও গণমাধ্যম কেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যাংকের প্রথম সহকারী প্রধান সিদ্দীকুল্লাহ খালিদ। তিনি ব্যাংকের এক বছরের কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন।
তিনি বলেন, গত বছরের তুলনায় মার্কিন ডলারের বিপরীতে আফগানি মুদ্রার মান ০.৭৯ শতাংশ বেড়েছে। একইসঙ্গে ৪৮৬ কোটি ৭৮ লাখ ২ হাজার আফগানি মূল্যমানের পুরোনো নোট ধ্বংস করা হয়েছে এবং এর বিপরীতে বাজারে সরবরাহ করা হয়েছে ৪১৫১ কোটি আফগানি মূল্যমানের নতুন নোট।
সিদ্দীকুল্লাহ খালিদ আরও জানান, বৈদ্যুতিক লেনদেনের মোট পরিমাণ ২৫৪২ কোটি আফগানিতে পৌঁছেছে, যা ১৪৪৫ হিজরি সনের তুলনায় ৮৬ শতাংশ বেশি। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানের বৈদ্যুতিক লেনদেনসংক্রান্ত ৯ হাজারের বেশি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।
তিনি বলেন, ব্যাংকের ভারসাম্যপূর্ণ ও যুক্তিসম্মত আর্থিক নীতিমালার কারণে আফগানির মান স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট অর্থের পরিমাণ ৪৬,০৩৫ কোটি এবং বাজারে চলমান অর্থের পরিমাণ ৩৮,৮০৩ কোটি আফগানি, যা কেন্দ্রীয় ব্যাংকের সফল নগদ ব্যবস্থাপনার প্রতিফলন।
তিনি জানান, চলতি বছর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে আফগানিস্তান ব্যাংক। ব্যাংক হিসাব থেকে উত্তোলনের সীমা পুনঃনির্ধারণ করা হয়েছে, আফগানি হিসাব থেকে সাপ্তাহিক ৩.৫ লাখ ও মাসিক ১০ লাখ এবং ডলারি হিসাব থেকে সাপ্তাহিক ৫ হাজার ও মাসিক ১৫ হাজার ডলার উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া তিনি বলেন, ব্যাংকগুলোর আর্থিক সহায়তা কার্যক্রমে ৭১ শতাংশ বৃদ্ধি এসেছে এবং আন্তর্জাতিক মুদ্রা লেনদেনের সমস্যাগুলো অনেকটাই কমে এসেছে। মানি এক্সচেঞ্জার ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে স্বচ্ছ ও নিরাপদ করতে তাদের কার্যক্রমকে সিস্টেমেটিক ও মেকানাইজড করা হয়েছে।
তিনি বলেন, ১৪৪৬ হিজরি সনের শেষ নাগাদ লাইসেন্সপ্রাপ্ত মানি এক্সচেঞ্জ ও আর্থিক সেবা প্রতিষ্ঠানের সংখ্যা ১৩১২টি এবং তাদের নিবন্ধিত শাখার সংখ্যা ১২৪১টিতে পৌঁছেছে।
এইভাবে দা আফগানিস্তান ব্যাংক দেশের আর্থিক ব্যবস্থার কাঠামোকে শক্তিশালী করতে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া মুদ্রানীতি, বৈদ্যুতিক লেনদেন ও আর্থিক ব্যবস্থাপনায় নানা খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে বলেও জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন