নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১০:৪৪ এ.এম
আফগানিস্তানে নারীদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করা এক অধিকারকর্মীকে গ্রেফতার করেছে তালেবান বাহিনী। অভিযোগ রয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি, রাজধানী কাবুলের বাসা থেকে হাত বেঁধে ও চোখ কালো কাপড় দিয়ে ঢেকে ২৫ বছর বয়সী ওয়াজির খানকে নিয়ে যাওয়া হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এ তথ্য জানায়।
ওয়াজির খানের ভাই আমির খান জালন্দ ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন, চার তালেবান কর্মকর্তা ওয়াজিরকে কাবুলের বুটখাক এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স-এর একটি কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
আমির আরও বলেন, ‘এখনো আমরা বলতে পারছি না ওয়াজির কোথায় আছে। সাত দিনের বেশি সময় হয়ে গেছে, তবে তার কোনো খোঁজ নেই।’
ওয়াজির খান ২০২২ সাল থেকে ‘টুডে চাইল্ড’ নামে একটি অলাভজনক সংস্থা পরিচালনা করছিলেন। আফগানিস্তানের গ্রামীণ অঞ্চলে শিক্ষার প্রচার করাই সংস্থাটির লক্ষ্য।
দুই বছর ধরে ওয়াজির খানের সঙ্গে কাজ করছেন মানবাধিকার কর্মী সামান্থা লিনিং। তিনি বলেন, ‘তিনি (ওয়াজির) ছেলে-মেয়ে উভয়ের জন্যই শিক্ষা প্রচার করছিলেন, যা তালেবান তাদের শরিয়া আইনের অধীনে ১২ বছর বয়স পর্যন্ত অনুমতি দেয়। তবু তাকে আটক করা হয়েছে।’
সামান্থা জানান, ওয়াজির খান সামাজিক মাধ্যমে ‘আফগান মেয়েদের শিখতে দাও’ হ্যাশট্যাগ ব্যবহার করতেন। সম্ভবত এটি তালেবানের নজরে এসেছে। এরপরই তাকে গ্রেফতার করা হয়েছে।
নবীন নিউজ/ জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন