নবীন নিউজ ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩১ পি.এম
সংগৃহীত ছবি
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনীতিকরা জানিয়েছেন, পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে তার ভূমি থেকে শিগগিরই বিতাড়িত এবং দ্রুত গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামাবাদে তালেবান দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। খবর ভয়েস অব আমেরিকার।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশ অভিযান চলছিল। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে।
আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তার সরকারকে অবহিত করেনি।
এতে আরও বলা হয়, পাকিস্তানের দুই শহর থেকে আফগান নাগরিকদের আটক ও বহিষ্কারের পেছনের কারণ সম্পর্কে দেশটির সরকারের কাছে বেশ কয়েকবার কূটনৈতিক ভাবে ব্যাখ্যা চাওয়া হয়।
তালেবান দূতাবাস বিবৃতিতে আরও বলেছে, শেষপর্যন্ত, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অদূর ভবিষ্যতে কেবল ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি নয়, পুরো দেশ থেকেই সমস্ত আফগান শরণার্থীকে বহিষ্কার বা বহিষ্কারের একটি চূড়ান্ত পরিকল্পনা রয়েছে তাদের।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, আফগান শরণার্থী জনগোষ্ঠীকে নিয়ে একটি বহুস্তরীয় পরিকল্পনা অনুমোদন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর প্রায় তিন সপ্তাহ পরে তালেবান তাদের প্রতিক্রিয়া জানায়। ইউএনএইচসিআর অনুমোদিত রেজিস্ট্রেশন কার্ড বা পিওআরএস-সহ ১৪ লাখের বেশি শরণার্থী রয়েছে, যাদের পাকিস্তান আগামী ৩০ জুন পর্যন্ত দেশটিতে থাকার অনুমতি দিয়েছে।
এ ছাড়া বাকি জনগোষ্ঠীর মধ্যে অন্তত ৯ লাখ নিবন্ধিত অর্থনৈতিক অভিবাসী রয়েছে, যাদের কাছে আফগান সিটিজেনশিপ কার্ড আছে। পাশাপাশি ৪০ হাজার মানুষ যুক্তরাষ্ট্র বা অন্যান্য পশ্চিমা দেশে পুনর্বাসনের অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া, অনেকেই পাকিস্তানে অবৈধভাবে বসবাস করছে বা তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তালেবান দূতাবাস বুধবার জানিয়েছে, বৈধ আইনি ভিসাধারী আফগান নাগরিকদেরই ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে থাকার অনুমতি দেওয়া হবে বলে তাদের জানিয়েছে পাকিস্তানি কর্মকর্তারা।
ইউএনএইচসিআর এও নিশ্চিত করেছে যে পাকিস্তান সরকার বৈধ ভিসাধারী ব্যতিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত আফগান শরণার্থীকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।
আফগান দূতাবাস বলেছে, তারা ইসলামাবাদ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এত অল্প সময়সীমার মধ্যে আফগান শরণার্থীদের গণবহিষ্কার এবং পাকিস্তানের একতরফা সিদ্ধান্তের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রত্যাবাসন প্রক্রিয়া চলাকালে আফগান নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহারের যে অভিযোগ তালেবান দূতাবাস করেছে, সেটাকে ভুল বলে প্রত্যাখ্যান করেছেন। শাফকাত আলী খান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, আমরা আফগান নাগরিকদের সুষ্ঠু প্রত্যাবাসন নিশ্চিত করতে আফগান পক্ষকেও সঙ্গে নিয়েছি।
ওই বহিষ্কার পরিকল্পনায় বলা হয়েছে, কর্তৃপক্ষকে ৩১ মার্চের মধ্যে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৪০ হাজার আফগানকে সরিয়ে নিতে হবে এবং পরবর্তীতে তাদের আফগানিস্তানে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ