নাইটক্লাবে নারীকে ধর্ষণের দায়ে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার দানি আলভসকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৪০ বছর বয়সী আলভেসের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করে স্পেনের বার্সেলোনার একটি আদালত।
কারাদণ্ড ছাড়াও নির্যাতিত নারীকে দেড় লাখ ইউরো ক্ষতিপূরণ দিতেও আলভেসকে নির্দেশ দেন তিন সদস্যের বিচারক প্যানেল।
বার্সেলোনার আদালতের রায়ে বলা হয়েছে, ‘ভুক্তভোগী যে সম্মতি দিয়েছেন তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
২০২২ সালের ডিসেম্বরে একটি পানশালায় কুড়ি বছর বয়সী এক মেয়েকে যৌন হয়রানি করেন আলভেজ। এর পর গত বছরের ১০ জানুয়ারি তদন্ত শুরু হয়। তবে এসব অভিযোগ তখন অস্বীকার করেন আলভেজ। এ বিষয়ে কথা বলতে ন্যু কাম্পের (বার্সেলোনার মাঠ) কাছেই থানায় গিয়েছিলেন আলভেজ। সেখানেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
স্পেনের শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিক মার্কার প্রতিবেদনে বলা হয় নাইটক্লাবে বন্ধুদের সঙ্গে ছিলেন ওই নারী। পরে পানশালার বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন আলভেজ। এ বিষয়ে বার্সা ইউনিভার্সাল তাদের টুইটারে এক পোস্টে দাবি করে ভুক্তভোগী নারীকে শারীরিকভাবেও নির্যাতন করেছেন ব্রাজিলিয়ান তারকা। অভিযোগ অবশ্য একেবারে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। কারণ ওই দিন সেই নারীর সঙ্গে পানশালায় উপস্থিত ছিলেন আলভেজও। তবে অভিযোগ অস্বীকার করেন তিনি।
আন্তর্জাতিক ও ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৩টি শিরোপা জিতেছেন ৪০ বছর বয়সী আলভেজ। ক্লাব ফুটবলে তার সেরা সময়টা কেটেছে বার্সেলোনায়। ২০২২ সালে দ্বিতীয় মেয়াদে বার্সা ছাড়ার পর পুমাসের সঙ্গে চুক্তি করেন আলভেজ। তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠায় সেই চুক্তি বাতিল করে মেক্সিকান ক্লাব।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ