নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৬ ০১:১৯ এ.এম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের কঠোর বার্তা দিয়েছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এবার যারা নির্বাচনে ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, আগের মতো আর দেশটাকে ধ্বংস করা যাবে না।
যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিয়েন, আমরা তাদের রেখে নির্বাচনের দায়িত্ব দেব। কোনো অবস্থাতেই আগের মতো নির্বাচন হতে দেব না। সভায় নির্বাচনের সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলন, জেলা প্রশাসন আপনাদের পাশে আছে।
কোনো ভোটকেন্দ্র যাওয়ার পরে যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, সেটা সঙ্গে সঙ্গে জানাবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সবার সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন মানুষের কাছে উপহার দিতে চাই। এটা আমাদের কমিটমেন্ট।
সদর উপজেলার সম্ভাব্য প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা