নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৪:১৯ পি.এম
বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টোলারেন্স। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
এ সময় তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সকল অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ যাবত নারীদের প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নারীরা নির্ভয়ে নির্বিঘ্নে ঘরে বাইরে দায়িত্ব পালন করবে। এতে যাএয়া তাদের বাধা দিতে বা সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এ সময় ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর যেকোনো আক্রমণ বরদাশত করা হবে না। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। রাজধানীর শতাধিক পয়েন্টে তল্লাশি চৌকি/চেকপোস্ট বসানো হয়েছে। রমজান এবং ঈদে জননিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
নবীন নিউজ/ জেড
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে
প্রবাসীদের ভোটে নজর বিএনপির
এক লাফে স্বর্ণের ভরিতে বাড়ল প্রায় ৯ হাজার টাকা