রবিবার ১৪ ডিসেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

নবীন নিউজ, ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৫৫ এ.এম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি, চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে সাধারণ সেবাগ্রহীতাদের। সরকারি এ গুরুত্বপূর্ণ দপ্তরটি বর্তমানে যেন দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নিরীহ জনগণ নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং লাখ লাখ টাকা অতিরিক্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন দলিল লেখকদের সহযোগিতায় সেবাগ্রহীতাদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে লাখ লাখ টাকা অতিরিক্ত নিয়ে থাকেন। সরকারি নীতিমালায় হেবা দলিলে ৭৮০ টাকা এবং কবলা দলিলে ৩৮০ টাকা ফিস সরকার নির্ধারিত থাকলেও, দৌলতপুর অফিসে নির্ধারিত ফিস বাদেও হেবা দলিলের জন্য ৩ হাজার ২২০ টাকা এবং কবলা দলিলের জন্য ৩ হাজার ১২০ টাকা আদায় করা হচ্ছে।

এ ছাড়াও সরকারিভাবে মৌজা মূল্যের বেশি মূল্যে ২ পার্সেন্ট, জমির শ্রেণি না থাকলে ২ পার্সেন্ট, বণ্টক নামা দলিলে ১ পার্সেন্টসহ শ্রেণি বাড়ি হলে ১০ হাজার টাকা, এক দলিলে দুটি মৌজা হলে ২০ হাজার টাকা, ওয়ারিশ সূত্রে ২০ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্রে নামে সমস্যা থাকলে ৭ হাজার টাকা নির্ধারণ করে অতিরিক্ত অর্থ আদায় করছেন সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার।

তা ছাড়াও সাবরেজিস্ট্রারের ব্যক্তিগত কক্ষে (খাসকামরা) দলিল করলে সর্বনিম্ন দলিল প্রতি দেওয়া লাগে অতিরিক্ত ৫ হাজার টাকা। যা মোট দলিলের ৮০ শতাংশ দলিল লেখকদের জিম্মি করে রেজিস্ট্রি করানো হয় খাস কামরায়। এ ছাড়াও পে-অর্ডারের নামে চলছে আরেক দফা হরিলুট। এ যেন রাম রাজত্বে পরিণত হয়েছে সরকারি এ দপ্তরটি।

এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি বরং আরও বেপরোয়াভাবে নির্দ্বিধায় চাঁদাবাজি চলছে এমন অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, হোগলবাড়ীয়া মৌজায় আমার একটি ৫ কোটি টাকা মূল্যের দলিলে সাব-রেজিস্ট্রার ১৫ লাখ টাকা অতিরিক্ত নিয়ে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছে।

আরেক ভুক্তভোগী বলেন, আমার ৩৮ হাজার টাকা মূল্যের একটি দলিল রেজিস্ট্রি করতে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি সেবাগ্রহীতার একই অভিযোগ।

এ নিয়ে দৌলতপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা এক দলীয় প্রোগ্রামে ও মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ের বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ছাড়াও থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মন্টি সরকার, সাবেক থানা বিএনপির সদস্য সচিব শহিদ সরকার মঙ্গল ও সাবেক ছাত্রদল নেতা মুকুল শাহসহ একাধিক ভুক্তভোগী রেজিস্ট্রি অফিসের দুর্নীতির কথা তুলে ধরে তাদের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন।

নিয়ম অনুযায়ী সকাল ১০টায় রেজিস্ট্রি কার্যক্রম শুরুর কথা থাকলেও সাব-রেজিস্ট্রার নিয়মিত দুপুর ১টার পর অফিসে যান এবং ২টার পর রেজিস্ট্রির কাজ শুরু করেন। অনেক সময় বিকেল ৪টাও বেজে যায় রেজিস্ট্রি কার্যক্রম শুরু করতে। আবার ৫টার পর লেট ফি বাবদ আরও ২ হাজার টাকা গুনতে হয় সেবাগ্রহীতাদের।

এ বিষয়ে দৌলতপুর সাব-রেজিস্ট্রার বোরহান উদ্দিন সরকার তার বিরুদ্ধে আনা দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত নই। বরং যারা আমার বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারাই প্রকৃতপক্ষে এসব দুর্নীতির সঙ্গে জড়িত।

কারা জড়িত জানতে চাইলে তিনি বলেন, দলিল লেখক ও স্থানীয় কিছু দালালের যোগসাজশে এসব অনিয়ম ও দুর্নীতি হয়ে থাকে, আমি কোনো দুর্নীতি করিনি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী কালবেলাকে বলেন, সাব-রেজিস্ট্রি অফিসের দুর্নীতির অভিযোগ এত বেশি শুনতে হচ্ছে যে, আমি সত্যিই অতিষ্ঠ হয়ে পড়েছি। আগামী দিনে আমি নিজেই সরাসরি উপস্থিত থেকে সব ধরনের দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।

এদিকে স্থানীয় সচেতন মহল দৌলতপুর সাবরেজিস্ট্রি অফিসের দুর্নীতির বিরুদ্ধে উচ্চ পর্যায়ে তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা

news image

৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ

news image

ফজলুর রহমানের প‌ক্ষে মি‌ছিল, ‌স্লোগা‌নে উত্তাল অষ্টগ্রাম

news image

১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

news image

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন

news image

সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব

news image

ব্র‍্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা

news image

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার