নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০৩:০৮ পি.এম
ছবি- সংগৃহীত।
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এসব কর্মসূচি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা। একইসঙ্গে ধর্ষণ ও নারী নির্যাতন ঠেকাতে অপরাধীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা।
রোববার (৯ মার্চ) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
পরে মিছিল নিয়ে জড়ো হন অপরাজেয় বাংলার পাদদেশে। শিশু ধর্ষণ, নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের।
একই দাবিতে ভিসি চত্বরে মানববন্ধন করেছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল করেছেন হেল্থ ইকোনোমিক্স ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরাও। একের পর এক ঘটনায় ক্যাম্পাস এমনকি বাসাতেও নিরাপত্তাহীনতায় ভোগার কথা জানান নারী শিক্ষার্থীরা।
তারা বলেন, নির্মমভাবে ধর্ষণের ঘটনা ঘটছে। শিশুরাও ছাড় পাচ্ছে না। এ অবস্থায় সরকার দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়নি। কিন্তু ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এতে করে এমন ঘৃণ্য কাজ করতে কেউ সাহস পাবে না।
এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
ধর্ষণসহ নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও। ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেন তারা।
এছাড়া দুপুরে নতুন বাজার ভাটারা থানার সামনে মানববন্ধন করেছে ইউনাইটেড এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মাগুরায় শিশু ধর্ষণের বিচারসহ ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যদণ্ডের দাবি জানান তারা। বর্তমানে দেশের আইনশৃঙ্খলার অবস্থার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ৭২ ঘণ্টা সময় দেন বিক্ষুব্ধরা।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন