নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০১:২০ পি.এম
গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক আব্দুল মালেককে (২২) গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা (উত্তরপাড়া) বাগে জান্নাত নুরানীয়া হাফেজি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী শাখায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন নিপীড়ন (দুই গালে চুমু দেয়) ও ধর্ষণচেষ্টা করে।
অভিযুক্ত মাদরাসা শিক্ষক আব্দুল মালেক নেত্রকোণার কলমাকান্দা উপজেলার শিবপুর (লেংগুরা) মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।
ওই শিশু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। সে তার বাবার সঙ্গে মাওনা (উত্তরপাড়া) এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদরাসায় নুরানী বিভাগে পড়াশোনা করতো।
ভিকটিমের বাবা জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদরাসার নুরানী বিভাগে মেয়েকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টা করে। এ সময় তার চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। এরপর মেয়ে মাদরাসায় যেতে চায় না। পরে তারা বাবা তাকে মারধর করে। শনিবার (৮ মার্চ) রাতে ঘটনা খুলে বললে তারা পুলিশকে জানায়।
শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমত উল্লাহ জানান, ঘটনা প্রকাশের পর স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে মাদরাসা পরিচালক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) শামীম আকতার বলেন, ধর্ষণচেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন। আসামি আব্দুল মালেককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
নবীন নিউজ/ জেড
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ
ফজলুর রহমানের পক্ষে মিছিল, স্লোগানে উত্তাল অষ্টগ্রাম
১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩ জন
সড়কে মিলল ৬ পুরুষের কাটা মাথা, দেহ গায়েব
ব্র্যাক এর কিস্তির চাপ আর অপমান সইতে না পেরে ব্যাবসায়ীর আত্মহত্যা
সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার