বৃহস্পতিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১১ জানু ২০২৬ ০৬:৫০ পি.এম

সংগৃহীত ছবি

সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

দেশটির দক্ষিণাঞ্চলের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন সাত হাজারের বেশি মানুষ।

সৌদি আরবের একীকরণের আগেই নাসের আল ওয়াদাইয়ের জন্ম। তিনি আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল প্রত্যক্ষ করেছেন।

দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক শতাব্দীরও বেশি সময়জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিল তার জীবন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন এবং অত্যন্ত ধর্মভীরু ব্যক্তিত্বের জন্য পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেন এবং সে সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।

নাসের আল ওয়াদাইয়ের মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাকে বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ