নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ১২ আগষ্ট ২০২৫ ০৭:৪০ পি.এম
ভারতকে একের পর এক হুমকি দিয়েই যাচ্ছে পাকিস্তান। পাক সেনাপ্রধানের পর এবার রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো নয়াদিল্লিকে অপারেশন সিঁদুর এবং ২২ এপ্রিলের পহেলগাম হামলার পর কয়েক দশক ধরে চলা সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়ে সতর্ক করেছেন।
পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পাকিস্তানের সিন্ধ প্রাদেশিক সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টো বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে। আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদি ও এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার।
তিনি সতর্ক করে বলেন, ভারত যদি সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখে, তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। তিনি আরও বলেন, আমরা যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী। ভারত যদি এই পথে আগাতে থাকে, তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা থাকবে।
বিলাওয়াল আরও হুঁশিয়ারি দেন, আমরা যুদ্ধ শুরু করিনি। কিন্তু যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে জেনে রাখুন- পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন। আমরা নতি স্বীকার করব না।
ভুট্টোর এই বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং ‘পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে।’ মুনির বলেন, আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে যাব।
তিনি হুমকি দেন, সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো তৈরি করে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের কোনো অভাব নেই। ভারত যদি একটি বাঁধও তৈরি করে, আমরা ১০টি ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেব। সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়।
পাকিস্তানের সেনাপ্রধান আরও দাবি করেন, সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হলে ২৫ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে।
এদিকে, ভারত আসিম মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের ‘পুরোনো অভ্যাস।’ তারা আরও দুঃখ প্রকাশ করে জানিয়েছে, এ ধরনের মন্তব্য একটি ‘বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের’ মাটি থেকে এসেছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এ ধরনের মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন। এটি প্রমাণ করে যে, সেনাবাহিনী ও সন্ত্রাসী গোষ্ঠী যেখানে হাত মিলিয়ে চলে, সেই রাষ্ট্রে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বিশ্ব সম্প্রদায়ের আশঙ্কা যথার্থ। ভারত আরও জানিয়েছে, তারা কোনো ‘পারমাণবিক ব্ল্যাকমেলের’ কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে থাকবে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ