বুধবার ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

নবীন নিউজ, আন্তর্জাতিক ডেস্ক ০১ অক্টোবার ২০২৫ ০৪:৪৯ পি.এম

সংগৃহীত ছবি

বর্তমান যুগে লেখার জন্য বেশিরভাগ মানুষ যখন কি-বোর্ড ব্যবহার করেন, সেই সময়ে হাতের লেখা কি আসলেই গুরুত্বপূর্ণ? ভারতীয় আদালতের মতে এটা গুরুত্বপূর্ণ, যদি লেখক একজন চিকিৎসক হন।

সারা বিশ্বের মতো ভারতেও অনেক ডাক্তারের খারাপ হাতের লেখা কেবল ফার্মাসিস্টরাই বুঝতে পারেন, যা নিয়ে রসিকতারও শেষ নেই।

কিন্তু স্পষ্ট হাতের লেখার গুরুত্বের ওপর জোর দিয়ে সবশেষ আদেশটি সম্প্রতি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট থেকে এসেছে যেখানে বলা হয়েছে, ‘পাঠযোগ্য মেডিকেল প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার’, কারণ এটি জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য তৈরি করতে পারে।

তবে আদালতের এই আদেশ এমন একটি মামলায় এসেছে যার লিখিত বক্তব্যের সাথে কোনো সম্পর্ক নেই। এটি ছিল এক নারীর ধর্ষণ, প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ সংক্রান্ত এবং বিচারপতি জসগুরপ্রীত সিং পুরি ওই ব্যক্তির জামিনের আবেদনের শুনানি করেন।

ওই নারীর অভিযোগ, সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে লোকটি তার কাছ থেকে টাকা নিয়েছে, তার ভুয়া সাক্ষাৎকার নিয়েছে এবং যৌন নির্যাতন চালিয়েছে। যদিও ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাদের মধ্যে সম্মতির ভিত্তিতে সম্পর্ক ছিল এবং অর্থ নিয়ে বিরোধের কারণে মামলাটি দায়ের করা হয়।

বিচারপতি পুরি জানান, তিনি যখন ওই নারীর চিকিৎসা-সংক্রান্ত প্রতিবেদন দেখেন, তখন তার কাছে সেটি দুর্বোধ্য মনে হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রতিবেদনটি তৈরি করেছিলেন একজন সরকারি চিকিৎসক। 

তিনি আদেশে লিখেছেন, ’এটি এই আদালতের বিবেককে নাড়া দিয়েছে কারণ একটি শব্দ বা একটি অক্ষরও স্পষ্টভাবে পড়া যায়নি।’ সংবাদমাধ্যম বিবিসি ওই রায়ের অনুলিপি দেখেছে। তাতে সেই প্রতিবেদন ও চিকিৎসকের দুই পাতার প্রেসক্রিপশন রয়েছে। প্রেসক্রিপশনের লেখা এতটাই অস্পষ্ট যে কিছুই বোঝা যায় না। 

মেডিকেল কলেজের পাঠ্যক্রমে হাতের লেখা উন্নত করার পাঠ যুক্ত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। সঙ্গে দুই বছরের মধ্যে ডিজিটাল প্রেসক্রিপশন চালুর সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। ততদিন সব চিকিৎসককে বড় হাতের অক্ষরে স্পষ্টভাবে প্রেসক্রিপশন লিখতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) সভাপতি দিলীপ ভানুশালী বিবিসিকে বলেন, সমস্যার সমাধানে তারা সহায়তা করতে ইচ্ছুক। তার মতে, শহর ও বড় নগরে অনেক চিকিৎসক ইতোমধ্যে ডিজিটাল প্রেসক্রিপশনে চলে গেছেন। তবে ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো স্পষ্ট করে লেখা প্রেসক্রিপশন পাওয়া কঠিন।

ভানুশালী আরও বলেন, ‘আমরা আমাদের সদস্যদের পরামর্শ দিয়েছি, সরকারি নির্দেশনা মেনে বড় অক্ষরে প্রেসক্রিপশন লিখতে, যা রোগী ও কেমিস্ট উভয়ে পড়তে পারবেন। যে চিকিৎসক দিনে সাতজন রোগী দেখেন, তার পক্ষে এটা সম্ভব। কিন্তু যদি ৭০ জন রোগী দেখেন, তাহলে তা সম্ভব নয়।’

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ