নবীন নিউজ, ডেস্ক ২০ আগষ্ট ২০২৫ ১১:৪৪ পি.এম
ভারত, আ.লীগ, নিয়ে ২, দেশ, বাংলাদেশ
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস স্থাপন এবং দলটির নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী কার্যকলাপের অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের সরকারকে এসব কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং একাধিক ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের সিনিয়র নেতারা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি অজ্ঞাতনামা এনজিওর ব্যানারে আয়োজিত এক অনুষ্ঠানে দলটির নেতারা উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিতরণ করেন। ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা দলটির ক্রমবর্ধমান তৎপরতার প্রমাণ বহন করে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার এই ঘটনাকে ‘বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা’ হিসেবে অভিহিত করে সতর্ক করেছে, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াও হুমকির মুখে ফেলতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, এই ঘটনা বাংলাদেশের জনগণের মধ্যে জনরোষ সৃষ্টি করতে পারে, যা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
এদিকে অন্তর্বর্তী সরকারের এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার উদ্বেগের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধির জয়সওয়াল সেদেশের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভারত সরকার বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সদস্যের দ্বারা ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশবিরোধী কার্যকলাপের বিষয়ে অবগত নয় এবং ভারতীয় আইনের পরিপন্থি কোনো কর্মকাণ্ডের তথ্যও নেই। ভারত কখনোই তার ভূখণ্ড থেকে অন্যকোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না।
তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিটি বিভ্রান্তিকর। পাশাপাশি ভারত সরকার বাংলাদেশে ‘অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন’ আয়োজনের প্রত্যাশা পুনর্ব্যক্ত করে, যাতে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিফলিত হয়।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ