বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

স্বেচ্ছায় অবসর নেননি মুশফিক, ছিল অন্য কারণ!

নবীন নিউজ ডেস্ক ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৩ পি.এম

বাংলাদেশের ক্রিকেটের বিখ্যাত পঞ্চপাণ্ডবের অন্যতম একজন মুশফিকুর রহিম। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের টি-২০ এশিয়া কাপ। সেই আসর শেষে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। 

কারণ হিসেবে জানিয়েছিলেন, বাকি দুই ফরম্যাটে মনোযোগ দিতে চান তিনি। 

চলমান বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিরুদ্ধে জেতার পর সংবাদ সম্মেলনে আসেন ফরচুন বরিশালের মুশফিকুর রহিম। যেখানে কথা বলেছেন নানা প্রসঙ্গে। তবে এদিন সবাইকে তিনি নিজের টি-২০ ফরম্যাটে অবসরের প্রসঙ্গে প্রশ্ন করে চমকে দেন।

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের পর মুশফিক দুইটি বিপিএল খেলেছেন। দুটিতেই দুর্দান্ত পারফরম্যান্স এই অভিজ্ঞ ক্রিকেটারের। গতবার সিলেট স্ট্রাইকার্সে ফিনিশারের ভূমিকায় খেলে ১৫ ইনিংসে তার রান ৩৫৭, গড় ৩৯, স্ট্রাইক রেট ১৩২। এবার ১৪ ইনিংসে মুশফিকের রান ৩৩ গড় ও ১২৩ স্ট্রাইক রেটে ৩৬৭। 

এমন দুর্দান্ত ক্রিকেটারকে যে কোনো দলই চাইবে সেরা একাদশে রাখতে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিছুটা অভিমানী সুরে মুশফিক বলেন, ‘যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই।’

নিজের অবসর প্রসঙ্গে মুশফিক প্রশ্ন রেখে বলেন, ‘এটা তো এখন ভালো খেলার পর বলছেন। আমি শুধু একটা প্রশ্ন করি, আমি কি টি-২০ থেকে অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে।’

মুশফিকের এমন বক্তব্য অনেক প্রশ্নেরই তৈরি করছে। বিশেষ করে টি-২০ ফরম্যাট থেকে তারকা এই ক্রিকেটারের অবসরের পেছনে যে ‘অন্য রহস্য’ লুকিয়ে তা যেন মুশফিকের কালকের বক্তব্যের পর অনেকটাই স্পষ্ট। 

অবশ্য সংবাদ সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার পর অভিজ্ঞ মুশফিক জানিয়েছেন, টি-২০ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে এখন আর আক্ষেপ করেন না তিনি। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ