নবীন নিউজ, ডেস্ক ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৩ পি.এম
ড. ইউনূস ও ইলন মাস্কের ভিডিও কনফারেন্সের নেপথ্যে ছিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী! বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৯টায় তাদের মধ্যে ওই কথোপকথন হয়। এ সময় মাস্কের পাশেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কথোপকথনের পর স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসকে ধন্যবাদ জানিয়ে মুশফিকুল এক্সে একটি পোস্ট দেন। সেখানে তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি অসাধারণ কথোপকথনের আয়োজন করার জন্য প্রিয় বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অশেষ ধন্যবাদ। এর মধ্য দিয়ে বাংলাদেশে স্পেসএক্স ও স্টারলিংক প্রযুক্তির বিকাশ ও যোগাযোগের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। যা উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিরাট সুযোগ তৈরি করবে। শুরুতেই এর অংশ হতে পেরে আমি দারুণ উৎফুল্ল!
অপর এক টুইটে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুশফিকুল ফজল আনসারী। জবাবে লরেন, আনসারীর বার্তাটি রিটুইট করে ধন্যবাদ জানান। মুশফিক তাতে লিখেন, লরেন আপনার ও রিচার্ডের এই অসাধারণ সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ড. ইউনূস ও ইলানের এর মধ্যকার কল বাস্তবায়নের অংশ হতে পেরে আমিও আনন্দিত! আপনার প্রচেষ্টা এই সংযোগকে বাস্তবে রূপ দেয়ার মাধ্যমে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা ডিজিটাল বিভাজন কমিয়ে আনতে এবং উদ্ভাবন, শিক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অসাধারণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে সহায়ক হবে।
নবীন নিউজ/জেড
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন