নবীন নিউজ ডেস্ক ০৮ অক্টোবার ২০২৪ ০৯:৪১ এ.এম
সংগৃহীত ছবি
কানপুর টেস্টের আগের দিন অবসরের ঘোষণা দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার সাকিবের দেখানো পথে হাঁটছেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও। সাকিব দুই ফরম্যাটে ইতি টানার ঘোষণা দিলেও মাহমুদউল্লাহ বিদায় নিবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে।
কারণ টেস্ট ক্রিকেটকে ২০২১ সালের জুলাইয়ে বিদায় জানিয়েছেন তিনি। সে সময় চলা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই হয়েছিল সেটা। এবার আর কোনো নাটক নয়। দিল্লিতে মঙ্গলবার (৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। জানিয়ে দেবেন, ভারতের বিপক্ষে চলতি সিরিজই তার শেষ টি-টোয়েন্টি সিরিজ।
ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজই হতে যাচ্ছে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ। আর আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে খেলবেন ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে বুধবার (৯ অক্টোবর) দিল্লিতে খেলবেন ভারতের বিপক্ষে দ্বিতীয় টি–টোয়েন্টিতেও।
সূত্র জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত মাহমুদউল্লাহর আরও আগেই নেওয়া। এ ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছেন বিসিবির শীর্ষ পর্যায়কে। বিসিবিও তার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
জানা গেছে, দিল্লির দ্বিতীয় টি-টোয়েন্টিকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবেন ৩৯ ছুঁই ছুঁই এই অভিজ্ঞ ক্রিকেটার।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে ২০২১ সালের আমিরাত বিশ্বকাপে। অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ