বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সাকিবের রোজা রাখা প্রসঙ্গে ‘ঢাল’ হয়ে দাঁড়ালেন মুশফিক

নবীন নিউজ ডেস্ক ১৪ মার্চ ২০২৪ ১২:২২ পি.এম

মুশফিকুর রহিম ও তানজিম সাকিব। মুশফিকুর রহিম ও তানজিম সাকিব।

রোজার মধ্যেই চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে রোজা রেখেই খেলেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা। ম্যাচ চলাকালীনই মাঠে ইফতারও করতে দেখা গেছে তাদের। তবে সে তালিকায় ছিল না তরুণ পেসার তানজিম হাসান সাকিবের নাম। 

বিভিন্ন সময় ধর্ম নিয়ে মন্তব্য করে আলোচিত এই ক্রিকেটার রোজা না রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল মানুষের তোপের মুখে পড়েছেন। এমন অবস্থায় সাকিবের পাশে দাঁড়িয়েছেন দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে চলাকালীন সাকিব বোতল থেকে কিছু পান করছেন, এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে পক্ষে ও বিপক্ষে, দুধরনের মন্তব্যই দেখা গেছে। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল টাইগার উইকেটরক্ষক মুশফিককে। জবাবে তিনি জানালেন, এসব বিষয় গুরুত্ব না দেওয়াই ভালো। 

মুশফিক বলেন, ‘দেখেন ভাই এখন আপনারাও অনেক সময় এরকম করে লেখেন। অন্যান্য মানুষও ভিন্ন ইস্যুতে দেখতে পারে। আমি সব সময় ভালো জিনিসটা আশা করবো বা আপনি সব সময় ভালো লিখবেন, এমন হতে পারে না। এখন একেকটা মানুষ একেকভাবে চিন্তা করতে পারে, দেখতে পারে, বলতে পারে।’

এসময় সাকিবের রোজা রাখা প্রসঙ্গে মুশফিক বলেন, ‘যেটা বললেন ওর (সাকিব) অবস্থাটা কী, সেটা কিন্তু ভিন্ন। কারণ, স্বাভাবিক আজকে যে রকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল, ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন তানজিন সাকিব। ব্যাট হাতেও উজ্জল ছিলেন মুশফিক। 

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ