নবীন নিউজ ডেস্ক ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৩ পি.এম
সংগৃহীত ছবি
মেঘের বাড়ী খ্যাত রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে পর্যটকের ঢল নেমেছে। শুক্রবার দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসা পর্যটকদের সাজেক পর্যটন কেন্দ্রের বিভিন্ন হোটেলের বারান্দা, যানবাহন ও স্থানীয় ক্লাবঘরে রাত কাটাতে হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন।
সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, গতকাল সাজেকে প্রচুর পরিমাণ পর্যটক ঘুরতে এসেছেন যা ধারণ ক্ষমতার বাইরে ছিল। এতে প্রায় ৪০০ পর্যটককে বাইরে রাত কাটাতে হয়েছে। আরও প্রায় ২০০ পর্যটক রিসোর্টে রুম না পেয়ে ফিরে গেছেন।
সাজেক কুঁড়েঘর রিসোর্টের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, “গতকাল সাজেকে প্রায় ৪-৫ হাজার পর্যটক এসেছেন। কিন্তু রিসোর্টের সব রুম বুকিং থাকায় আমাদের করার কিছু ছিল না।”
খাগড়াছড়ি সাজেক সড়কের মাহিন্দ্র চালক মো. জসিম উদ্দিন বলেন, “গতকাল শুক্রবারে সাজেকের উদ্দেশ্যে খাগড়াছড়ি থেকে মাহিন্দ্রা, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ হাজারের ওপরে গাড়ি সাজেকে প্রবেশ করেছে। এতে প্রায় চার-পাঁচ হাজার পর্যটক ভ্রমণ করেছেন।”
সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “গতকাল শুক্রবার সাজেকে ধারণাতীত পর্যটক ভ্রমণ করছেন। এতে প্রায় ৫ হাজারের ওপরে পর্যটক হবে। আমাদের এখানে ১১৬টি রিসোর্টের সবগুলো রুম বুকিং হয়ে গেছে। এখানে রিসোর্টের পর্যটকের ধারণ ক্ষমতা হচ্ছে ৩ হাজার। কিন্তু তার চেয়ে পর্যটক বেশি হওয়ায় রুম না পেয়ে অনেক পর্যটক ফিরে গেছে। আর ৪০০’র মতো পর্যটক রিসোর্টের বারান্দায়-ক্লাব ঘরে রাত যাপন করেছেন।”
রাহুল চাকমা সাজেক ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের উদ্দেশ্যে বলেন, “যারা সাজেকে আসবেন তারা আগে থেকে রিসোর্ট বুকিং করে আসবেন। তাহলে কাউকে কষ্ট পেতে হবে না।”
সাজেক ইউপি সচিব বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, “শুক্রবার সাজেকে প্রচুর পরিমাণে টুরিস্ট ভ্রমণ করেছেন যা এর আগে কখনো একসঙ্গে এত পর্যটক চোখে পড়েনি।”
নবীন নিউজ/পি
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা
৬৭ হাজারে বিক্রি হলো পদ্মার পাঙাশ