নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ০১:৩৫ পি.এম
রমজানে সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত মূল্যছাড়ে গুঁড়োদুধ, চিনিগুড়া চাল, মসুর ডাল, সয়াবিন তেলসহ ১৯ ধরনের পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর ১৫টি স্থান থেকে বিশেষ মূল্যে এসব পণ্য কিনতে পারছেন সাধারণ মানুষ। একই জায়গায় নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য মূল্যছাড়ে কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন ক্রেতারা।
রমজানে এক লিটার সয়াবিন তেল পেতে দোকানে দোকানে ধরনা দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন প্রেক্ষাপটে সয়াবিন তেল, চিনি, গুঁড়োদুধসহ ১৯ ধরনের পণ্য মিলছে সিটি গ্রুপের এক ট্রাকেই।
মতিঝিল শাপলা চত্বর, জাতীয় প্রেসক্লাব, শ্যামলী বাসস্ট্যান্ড, মিরপুর-২-সহ রাজধানীর ১৫টি স্থানে ট্রাক থেকে ২-৪ লিটার পর্যন্ত সয়াবিন তেল, প্রয়োজন মতো চিনি, মসুর ডালসহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। মিলছে বিশেষ মূল্য ছাড়।
তীর ফুলক্রিম গুঁড়োদুধ ৫শ' গ্রামের প্যাকেটের বাজারমূল্য ৪২৫ টাকা; অথচ রমজান উপলক্ষে ৫০ টাকা ছাড়ে ৩৭৫ টাকায় বিক্রি করছে সিটি গ্রুপ। মসুর ডাল কেজিতে ৭ টাকা কমে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়। ১৬৫ টাকা কেজির চিনিগুড়া চাল বিক্রি হচ্ছে ১৪৮ টাকায়।
ক্রেতারা বলছেন, বাজারের চেয়ে অনেক কম দামে রমজানে প্রয়োজনীয় অনেক নিত্যপণ্য কেনা যাচ্ছে। এতে অনেক অর্থ সাশ্রয় হচ্ছে।
পণ্য কিনতে এসে কেউ যাতে খালি হাতে ফিরে না যায় তা নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে সিটি গ্রুপ। জোনাল সেলস ম্যানেজার রাকিবুল হাসান বলেন, নির্ধারিত দামের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। এতে গ্রাহকের ব্যাপক সাড়া মিলছে।
উল্লেখ্য, রমজানজুড়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই পণ্য বিক্রি কার্যক্রম।
নবীন নিউজ/ জেড
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন
আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, ভিন্ন পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ
পাঁচ দাবিতে জামায়াতসহ ৮ সমমনা দলের পদযাত্রা
নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে