নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০৪:২৫ পি.এম
ছবি- সংগৃহীত।
খুলনার বিভিন্ন উপজেলায় ইটভাটায় অভিযান ও বন্ধ করে দেয়ার প্রদিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইটভাটা মালিক সমিতি ও ইটভাটা শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বৃহস্পতিবার সকালে জেলার বিভিন্ন উপজেলা থেকে মালিক ও শ্রমিকরা মিছিল নিয়ে জড়ো হয় খুলনা সার্কিট হাউস মাঠে। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছায়। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ে সামনে সমাবেশ করে ইটভাটা বন্ধের প্রতিবাদ জানায় তারা। সরকার নির্দেশিত পরিবেশ বান্ধব জিগজ্যাগ পদ্ধতি ব্যবহার করার পরেও ইট ভাটা বন্ধ শ্রমিকদের সঙ্গে প্রতারণা বলেও জানান তারা। ইট ভাটা বন্ধ হলে খুলনা অঞ্চলে বহু শ্রমিক বেকার হয়ে পড়বে এতে সমাজে অপরাধ বাড়বে বলেও বলেন তারা।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে ইটভাটার মালিকরা বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে। প্রযুক্তিগত উন্নয়নের ফলে এখন দেশের ইটভাটাসমূহ মাত্র ৫-১০ শতাংশ বায়ু দূষন করছে, জৈব বস্তু পোড়ানোতে ৪০ শতাংশ এবং যানবাহনের কালো ধোঁয়া ৫০ শতাংশ। আগে ইটভাটার দূষনমাত্রা ছিল ৫০ শতাংশ। বিদ্যমান জিগজ্যাগ ভাটায় আরও অধিকতর উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব হয়েছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, এই শিল্প বন্ধ হয়ে গেলে প্রায় ৫০ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে এবং ২ কোটি মানুষের রুটি রুজি নষ্ট হবে। এছাড়া প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা। এই ভাটাগুলো বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক ঋণ অনাদায়ি থেকে যাবে। ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। ফলে ২০২৫ সালে উন্নত প্রযুক্তির (জিকজ্যাগ) ভাটাগুলি ইট পোড়ানোর মাঝামাঝি মৌসুমে এসে কোনোভাবেই বন্ধ করা যাবে না।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা