নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ০৪:৩৭ পি.এম
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘২৪ গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র ও জাতীয় ঐক্য শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বাংলা একাডেমির সভাপতি বলেন, ভারতের সঙ্গে উগ্রবাদী আচরণ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। ভারত চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে আছে। আমাদের বাস্তবতা বুঝতে হবে।
আবুল কাশেম ফজলুল হক বলেন, কিছু সংস্কার করে কিছু বিষয় সংশোধন করে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র তৈরি করতে হবে। সব ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ না করে যৌক্তিক বিষয়গুলো সামনে এনে সংকট সমাধানে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার ছায়ার সঙ্গে দেশের মানুষকে যুদ্ধ করতে হচ্ছে বলে বক্তব্য রাখেন অনুষ্ঠানের আলোচকরা।
তারা বলেন, সংস্কারের আগে নির্বাচনের প্রয়োজন নেই। যারা ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে, তারাই নির্বাচন চাচ্ছে। সকল রাজনৈতিক দলকে বিরোধ ভুলে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক মতভেদ কাম্য নয়।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের ওপর ভরসা রেখে তাদের হাতে নতুন অগ্রযাত্রার মশাল তুলে দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সক্রিয় ভূমিকার সঙ্গে সরকারকে সহযোগিতা করতে হবে।
নবীন নিউজ/জেড
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ
গাজায় ৭৫০ বছরের পুরোনো মসজিদ ধ্বংস করল ইসরায়েল