নবীন নিউজ, ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ১২:১৯ পি.এম
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে শনিবার রাত থেকে রোববার পর্যন্ত একটানা ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের এক সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলা কোথাও কোথাও ছিল ‘খুবই নৃশংস’।
লেবানন থেকে বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল তার মধ্যে একটিতে দুই ঘণ্টারও বেশি সময় ধরে বোমাবর্ষণ চলেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন, একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে ওঠে, বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ৩০ মিনিট ধরে বিস্ফোরণের লাল-সাদা ঝলকানি দেখা যায়।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইসরাইলি শত্রু যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিগুলোতে চারটি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে। এরমধ্যে একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে।’
এএফপির ভিডিও ফুটেজে যেসব এলাকায় হামলা হয়েছে, সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।
বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি বল আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। প্রায় একঘণ্টা ধরে সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হয়েছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ‘বর্তমানে বৈরুতের এলাকায় সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে’।
এর আগে শনিবার রাতে ইসরাইলি সেনাবাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলির বাসিন্দাদের সরে যেতে বলেছিল।
স্যাটেলাইটের ছবিতে বার্জ আল-বারাজনেহ, হারেত হারিক ও চুয়েফাত আল-আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে।
এদিকে লেবাননে স্থল অভিযান শুরুর পর ছয় দিনে ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইল।
শনিবার (৫ অক্টোবর) ইসরাইলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, ‘প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে। লক্ষ্যপূরণ হওয়ার আগ পর্যন্ত অভিযানে কোনো বিরাম আসবে না, হিজবুল্লাহকেও কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ