নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৪:১৩ পি.এম
অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে বিপিএলে যোগ দিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সর্বোচ্চ বেতনও পাচ্ছেন তিনি। এবার বিপিএলের মাঝ পথেই দেশের আম্পায়ারদের নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানেও সবার থেকে এগিয়ে সৈকত।
আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা ৫ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, গাজী সোহেল, তানভীর আহমেদ ও মোর্শেদ আলী খান সুমনদের বিভিন্ন গ্রেডে রেখে বেতন চূড়ান্ত করেছে বিসিবি। সবার ওপরে এ প্লাস ক্যাটাগরিতে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
এখন দেশের সর্বোচ্চ বেতনধারী আম্পায়ার তিনি। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ারের বেতন এখন ২ লাখ টাকা। এই তালিকায় সিনিয়র আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের বেতন ১ লাখ।
পরের ক্যাটাগরিতে আছেন গাজী সোহেল ও তানভীর আহমেদ। তাদের বেতন ঠিক করা হয়েছে ৯০ হাজার টাকা। মোর্শেদ আলী খান সুমন ঠিক পরের ক্যাটাগরিতে থেকে পাবেন মাসে ৭০ হাজার টাকা।
এ ছাড়া বিসিবি এলিট প্যানেলের আম্পায়ারদের বেতন ধরা হয়েছে ব্যক্তিভেদে ৪৫ থেকে ৫৫ হাজার টাকা। সিনিয়র আম্পায়ার মাহফুজুর রহমান লিটু এই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ৫৫ হাজার টাকা বেতন পাবেন।
আরেক ক্যাটাগরিতে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা এবং সর্বশেষ বিসিবি ইমার্জিং ক্যাটাগরিতে একদম নতুন আম্পায়ারদের জন্য মাসিক বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার টাকা।
নতুন বেতন কাঠামোয় দেশের শীর্ষ আম্পায়ারসহ বেতনের আওতায় আনা হয়েছে নারী আম্পায়ারদেরও। নারী আম্পায়ারদের ৪ জন ৩৫ হাজার টাকা করে বেতন পাবেন।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ