মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ছেলের বলে বাবার ক্যাচ!

নবীন নিউজ ডেস্ক ১২ জানু ২০২৫ ০১:১৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মুহূর্তটা স্বপ্ন পূরণের। বিগ ব্যাশে ছেলের অভিষেক ম্যাচের সাক্ষী হতে এসেছেন বাবা। আর সেই অভিজ্ঞতা নিতে এসে অপ্রত্যাশিত এক কাণ্ডই ঘটিয়ে বসলেন বাবা। ছেলে লিয়াম হাসকেটের বল বাউন্ডারি ছাড়া করলেন ব্যাটার নাথান ম্যাকসুয়েনি। যা কিনা গিয়ে পড়ে গ্যালারিতে বসা বাবা লয়েড হাসকেটের হাতে। যা এখন আলোচনার তুঙ্গে।

অ্যাডিলেড ওভালে ২৭ হাজার দর্শকদের সঙ্গে ছেলের অভিষেক ম্যাচের সাক্ষী হতে এসেছিলেন বাবা। তবে সেই অভিজ্ঞতা ভালো হলো না তার। অভিষেক ম্যাচেই ব্রিসবেন হিটের বিপক্ষে নিজের করা প্রথম ওভারে তার ছেলে হজম করে ২ ছক্কা ও ১৫ রান। এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে আরেকটি ছক্কা হজম করেন তিনি।

ব্যাটার নাথান ম্যাকসুয়েনি পুল করে সোজা বল পাঠিয়ে দেন মিডউইকেট স্ট্যান্ডে। যা হাজার হাজার দর্শকের ভিড়ের মধ্যে গিয়ে পড়ে হাসকেটের বাবার কাছে। মাথার ওপর দিয়ে যাওয়া বল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ক্যাচ নেন তিনি। এরপর অবশ্য কোনো উল্লাস করেননি। খানিকটা বিব্রতই হতে দেখা গেছে তাকে। মুখ গোমড়া করেই বল মাঠে ফেরত দিয়েছেন।

তখনই জানা যায়, গ্যালারিতে ক্যাচ ধরেও কেন উল্লাস করেননি তিনি। ধারাভাষ্যকক্ষে থাকা অ্যাডাম গিলক্রিস্ট জানান বোলার লিয়াম হাসকেটের বাবা ওই দর্শক। এরপর সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গিলক্রিস্ট বলেন, ‘ওই লোকটি হাসকেটের বাবা লয়েড হাসকেট। সেখানেই বসে ছিল, অন্যকিছুর দিকে চোখ দেয়নি। আমরা ভেবেছিলাম, উনি অনেক ঠান্ডা মাথার কেউ একজন হবে। কিন্তু আসলে অভিষেক ম্যাচে তার ছেলে ছক্কা খেয়েছে আর তিনি ক্যাচটি ধরেছেন, এ কারণে তিনি হতাশ।’ যার সঙ্গে মাইকেল ভন যোগ করেন, ‘এমন ঘটনা এটাই প্রথম।’

অভিষেক ম্যাচে লিয়ামের শিকার ২ উইকেট। তবে এই উইকেটের জন্য ৩ ওভারে ৪৩ রান খরচ করতে হয়েছে তাকে। তবে দিনশেষে তিনি খুশিই হবেন। কারণ তার দল ম্যাচ জিতেছে ৫৬ রানের বড় ব্যবধানে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ