রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

প্রায় ২৩ হাজার কোটি টাকা নিয়ে চীন ছাড়লেন অস্কার

নবীন নিউজ, ডেস্ক ১০ ডিসেম্বার ২০২৪ ০১:০৭ পি.এম

সংগৃহীত ছবি

ব্রাজিল ও চেলসির সাবেক তারকা অস্কারের কথা মানে আছে? ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম প্রধান এই ফুটবলার রীতিমতো তার ক্যারিয়ারের সোনালী সময়ে ইউরোপ ছেড়ে চীনে পাড়ি জমান। সেই অস্কার চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে দীর্ঘ আট বছরের ক্যারিয়ারের ইতি টানলেন সম্প্রতি। ক্লাবের শেষ ম্যাচে সমর্থকদের ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

২০১৭ সালে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের চীনে পা রাখা ছিল ফুটবল দুনিয়ায় এক বড় চমক। ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার অনেকেই অবাক হয়েছিলেন তার ক্যারিয়ারের সেরা সময়ে তুলনামূলক নিম্নমানের লিগে চলে যাওয়ায়। তবে চীনে তিনি পুরোপুরি মানিয়ে নিয়েছিলেন এবং সাংহাই পোর্টের হয়ে আট বছরে প্রায় ১৭৫ মিলিয়ন পাউন্ডের (২৩ হাজার কোটি টাকা বাংলাদেশি মুদ্রায়) আয় করেছেন।

চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ, একটি ইউরোপা লিগ এবং একটি লিগ কাপ জয়ী অস্কার, ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। কিন্তু চীনে যাওয়ার পর তার আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ হয়ে যায়। তিনি সেখানে কয়েকটি ট্রফি জিতলেও অনেক ভক্ত ও বিশেষজ্ঞের কাছে তার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ ছিল।

সাংহাই পোর্টের হয়ে অস্কার অবশ্য ২৪৮টি ম্যাচে অংশ নিয়ে ৭৭টি গোল এবং ১৪১টি অ্যাসিস্ট করেছেন। তার সময়ে আরও অনেক বড় তারকা যেমন জন ওবি মিকেল, ওডিয়ন ইঘালো, কার্লোস তেভেজ এবং আলেকজান্দ্রে পাটো চীনে গিয়েছিলেন, কিন্তু অস্কার তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলেছেন।

বিদায় বেলায় অস্কার জানিয়েছেন, পরিবারকে আরও সময় দিতে চান তিনি। চীনা সংবাদমাধ্যম ‘চায়না ডেইলি’-কে তিনি বলেন, ‘আমার মা বৃদ্ধ হচ্ছেন, আমার বোনদের সন্তান হচ্ছে। আমরা বাড়ির কাছে থাকতে চাই।’ ধারণা করা হচ্ছে, তিনি দক্ষিণ আমেরিকায় ফিরতে পারেন। তার সাবেক ক্লাব ইন্টারনাসিওনাল তাকে দলে ফেরাতে আগ্রহী, ক্লাবের কোচ এদুয়ার্দো কৌদেত বলেন, ‘আমি অস্কারকে ফিরিয়ে আনতে চাই।’

সাংহাইয়ের স্মৃতিকে সঙ্গী করে অস্কার এবার হয়তো নতুন অধ্যায়ের দিকে পা বাড়াচ্ছেন।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ