নবীন নিউজ, ডেস্ক ০২ জানু ২০২৫ ১২:৪৩ পি.এম
সাফ জয়ের তিন মাস পেরিয়ে গেছে। এই মুহূর্তে ছুটি কাটাচ্ছেন নারী ফুটবলাররা। তবে এই ছুটি কবে শেষ হবে জানেন না তারা। মেয়েরা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। ফেডারেশনের বার্তায় অপেক্ষায় আছেন তারা।
গত বছরের ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ৩১ অক্টোবর দেশে ফিরে ছাদখোলা বাসে জাতির সঙ্গে আনন্দ উদযাপন করেন বাংলার বাঘিনীরা। এদিন সাফজয়ী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণাও দেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। ১ নভেম্বর তাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরো কিছু সংবর্ধনার পর সাফজয়ী ফুটবলাররা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ছুটিতে বাড়ি ফিরে যান। তবে তারা কবে আবার বাফুফে ক্যাম্পে ফিরবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি তখন। ৭ ডিসেম্বর কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ৬ ডিসেম্বর বাফুফেতে ফেরেন নারী ফুটবলাররা। কক্সবাজারের সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৭ ডিসেম্বরের পর আবারও বাফুফেতে দেখা যায় নারী ফুটবলাদের। তবে বাফুফে ক্যাম্প শুরু না করে আবারো ছুটিতে পাঠিয়ে দেয় সাফজয়ীদের। তখনো সুনির্দিষ্ট কোনো ছুটির সময়সীমা দেওয়া হয়নি।
ফুটবলাদের সাথে কথা বলে জানা গেছে, ছুটির সময়টিতে তারা পড়াশোনা আর নিজেরাই অনুশীলনের মাধ্যমে নিজেদের ব্যস্ত রাখছেন। এছাড়া ভিডিও নির্মাণের মাধ্যমে নিজেদের ছুটি উপভোগ করছেন তারা যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করতে দেখা গেছে।
নারী ফুটবলাররা বলছেন, ক্যাম্পে যত দ্রুত ফেরা সম্ভব, ততই ভালো। তবে তাদের ছুটি কবে শেষ হবে, সে বিষয়টি জানে কেবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সাফ জয়ী দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা সময় সংবাদকে বলেন, 'সাফজয়ীদের ছুটি কবে শেষ হবে তা জানি না। এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। তবে যত দ্রুত ক্যাম্পে ফেরা যায় মেয়েদের জন্য ভালো। খুব তাড়াতাড়ি ডাকতে পারে তবে কত তারিখে ডাকবে জানি না।
বাফুফের অভ্যন্তরীণ সূত্র বলছে মেয়েদের ছুটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এ বিষয়টি নিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ