সোমবার ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আর্জেন্টিনার চার নারী ফুটবলার ব্রাজিলে আটক 

নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০১:১২ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

ব্রাজিলের সাও পাওলোতে খেলতে গিয়ে বর্ণবাদের অভিযোগে আর্জেন্টিনার চার নারী ফুটবলারকে আটক করা হয়েছে। ২১ ডিসেম্বর লেডিস কাপের সেমিতে মুখোমুখি হয় আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট ও ব্রাজিলের ক্লাব গ্রেমিও। এরপরই ঘটে এই অনাঙ্ক্ষিত ঘটনা। 

জানা গেছে, সাও পাওলোতে নারী ফুটবল প্রচার ও উন্নতির লক্ষ্যে আয়োজিত লেডিস কাপ প্রীতি টুর্নামেন্টে রিভার প্লেট ও গ্রেমিওর সঙ্গে ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে। ম্যাচটি প্রথমার্ধে বন্ধ হয়ে যায় রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াস একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার পর। ম্যাচের ফুটেজ এবং স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে ঘটনাটির সত্যতা মেলে। 

গ্রেমিওর বিবৃতিতে দাবি করা হয়, তাদের খেলোয়াড়দের এবং বল বয়দের সঙ্গে বর্ণবাদী আচরণ করেছে রিভার প্লেটের খেলোয়াড়রা।

বল বয়কে দিয়াসের করা সেই বানরের অঙ্গভঙ্গির পরে প্রতিবাদ জানায় গ্রেমিওর খেলোয়াড়রা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে শুরু হয় হাতাহাতি। রেফারি ছয়জন রিভার প্লেট খেলোয়াড়কে লাল কার্ড দেখান। ম্যাচটি এরপর তিনি শেষও করে দেন, কারণ খেলা চালিয়ে যাওয়ার জন্য ন্যূনতম সংখ্যক খেলোয়াড় আর ছিল না দলটির। পরে ক্যান্ডেলা দিয়াস, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজকে বর্ণবাদী আচরণের অভিযোগে আটক করে পুলিশ।

ব্রাজিলের আদালত গতকাল এই চার খেলোয়াড়ের বিরুদ্ধে প্রিভেনটিভ ডিটেনশনের নির্দেশ দিয়েছেন। সাও পাওলো জননিরাপত্তা বিভাগের তথ্য অনুযায়ী, আদালত তাদের ব্রাজিল ছাড়তে বাধা দিতেই এই পদক্ষেপ নিয়েছে।

এ ঘটনার প্রেক্ষিতে রিভার প্লেট দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার এবং আগামী দুবছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। টুর্নামেন্টের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিটির বিবৃতিতে জানানো হয়।

রিভার প্লেট ক্লাব এক বিবৃতিতে খেলোয়াড়দের বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ড রোধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তারা খেলোয়াড়দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। তবে তাদের আইনজীবী থিয়াস সানকারির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, লেডিস কাপের ফাইনালে বাহিয়াকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে গ্রেমিও। মূল খেলাটি ১-১ গোলে ড্র হয়েছিল।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ