নবীন নিউজ, ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৬:৩৩ পি.এম
ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে চীনের সাবেক জাতীয় ফুটবলার লি টাইকে ২০ বছর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। লি’র বিরুদ্ধে ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর চীনের আদালত এই রায় দেন।
চীনের জাতীয় দলে সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি টাই। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। লি’র বিরুদ্ধে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে।
লি টাই ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়েই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। অবশ্য সবগুলো অপরাধ স্বীকার করে নেন লি। তিনি বলেছেন, গত মার্চে ১ কোটি ডলারের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২০ কোটি টাকা) বেশি ঘুষ নিয়েছেন।
চীন জাতীয় দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন লি। ২০০২ বিশ্বকাপেও ছিলেন দলে। এভারটন, শেফিল্ড ইউনাইটেডের মতো দলের হয়েও মাঠ মাতিয়েছেন চীনের সাবেক এই ফুটবলার। ২০১১ সালে অবসর নেওয়ার পর কোচিংয়ে নেমে পড়েন তিনি।
চীনের সরকারি সম্প্রচার মাধ্যম সিসিটিভিতে লিকে নিয়ে বানানো তথ্যচিত্রে তিনি বলেন, “আমি খুবই দুঃখিত। আমার উচিত ছিল সতর্ক থাকা এবং সঠিক পথ অনুসরণ করা। কিছু কিছু বিষয় সে সময় ফুটবলে বেশ প্রচলিত ছিল।”
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ