নবীন নিউজ, ডেস্ক ২৭ জানু ২০২৫ ০৪:৪২ পি.এম
আমেরিকায় কয়েকদিন আগেই নতুন প্রেসিডেন্টের শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই রেশ না কাটতেই শরণার্থীদের হাতকড়া পরিয়ে ব্রাজিলে পাঠাল আমেরিকা। এতে ক্ষুব্ধ হয়ে ব্রাজিলের প্রশাসন সরব হয়েছে। শরণার্থীদের সম্মান নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্রাজিল।
গত শনিবার ব্রাজিলের শরণার্থী বোঝাই একটি বিমান আমেরিকা থেকে রওনা দেয়। বিমানটিতে ৮৮ জন শরণার্থী, ১৬ জন মার্কিন নিরাপত্তাকর্মী এবং আট জন বিমানকর্মী ছিলেন।
অভিযোগ, ওই বিমানে সমস্ত শরণার্থীর হাতে হাতকড়া পরানো ছিল। বিমানটির নামার কথা ছিল বেলো হরাইজনতে। কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য বিমানটি নামে মিনাস গেরাইসে। সেখানেই ব্রাজিল প্রশাসনের চোখে পড়ে, শরণার্থীদের হাতে হাতকড়া পরানো।
বিষয়টি নিয়ে সরব হন ব্রাজিলের বিচার বিষয়ক মন্ত্রী রিকার্ডো লেওয়ানডস্কি। ঘটনার কথা তিনি জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে। এরপর প্রেসিডেন্টের হস্তক্ষেপে ওই বিমান থেকে সমস্ত শরণার্থীদের নামিয়ে দেশের বিমান বাহিনীর বিমানে সম্মানজনক ভাবে শরণার্থীদের নিজ নিজ রাজ্যে পাঠানো হয়।
ক্ষমতায় এসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী এবং শরণার্থীদের চিহ্নিত করতে শুরু করেছেন। যাদের কাছে কাগজ নেই তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে। বিমানে তুলে তাদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
যদিও মার্কিন প্রশাসনের বক্তব্য, ২০১৭ সালের আইন মেনে এই ডিপোর্টেশনের কাজ করা হচ্ছে। এর সঙ্গে ট্রাম্পের ক্ষমতায় আসার কোনো যোগ নেই।
ব্রাজিলের সঙ্গে ২০১৭ সালে আমেরিকার একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও একটি বিমানে ব্রাজিলের শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে এবার যেভাবে তাদের হাতে হাতকড়া পরানো হয়েছে, তা নিয়ে রীতিমতো সোচ্চার ব্রাজিল। ব্রাজিলের বিরোধী রাজনৈতিক শিবিরও এই ঘটনার কড়া সমালোচনা করেছে।
তাদের বক্তব্য, শরণার্থীদের সঙ্গে কখনোই অপরাধীদের মতো ব্যবহার করা যায় না। আমেরিকার প্রশাসনের এই বিষয়টি মাথায় রাখা উচিত।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ