নবীন নিউজ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৪ ০২:২২ পি.এম
সংগৃহীত ছবি
আগামী ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। ফেব্রুয়ারিতে হতে যাওয়া এই আসর সামনে রেখেই এখন ব্যস্ততা পাকিস্তানের। তবে এই ব্যস্ততার মধ্যেই পাকিস্তানের বড় চিন্তার কারণ ভারত। কেননা, পাকিস্তানের মাটিতে খেলতে আসার এখনও কোনো নিশ্চয়তা দেয়নি দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।
স্বাভাবিকভাবেই তাই উদ্বেগ বাড়ছে ভারতকে নিয়ে। এই ইস্যুকে তাই দ্রুত সমাধান করতে আইসিসিকে দৃষ্টি দিতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মঈন খান।
কদিন আগেই আইসিসির সভাপতি হয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণের বিষয়টি তাই এখন নির্ভর করছে তার ওপর। যেখানে বিসিসিআই সচিব ও আইসিসি প্রধান হিসেবে ভারতের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন তিনি। এক্ষেত্রে তাই রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে তাকেই এগিয়ে আসতে বলছেন মঈন। নয়তো ভবিষ্যতে ভারতে আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করার ক্ষেত্রে পাকিস্তানও ভাববে বলে হুমকি দিয়ে রেখেছেন তিনি।
মঈন বলেন, ‘আমার দৃষ্টিতে, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের উচিত বিসিসিআইকে খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখার পরামর্শ দেওয়া। বিশ্বব্যাপী ভক্তরা চায় ভারত-পাকিস্তান খেলুক, যাতে শুধু পাকিস্তান নয়, পুরো খেলাই উপকৃত হয়। আর ভারতকে অবশ্যই আইসিসির প্রতিশ্রুতি মেনে চলতে হবে। যদি তারা না করে তবে, ভবিষ্যতে ভারতে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার অবস্থান নেওয়ার কথাও বিবেচনা করা উচিত পাকিস্তানের।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ