ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। নেপালে অনুষ্ঠিত হওয়া সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে ৩-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।
স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করেছিল লাল-সবুজরা। সে ম্যাচে জোড়া গোল করা সুরভী আকন্দ প্রীতি ভারতের বিপক্ষেও লক্ষ্যভেদ করেন। বাকি দুই গোল করেছেন আলপি আক্তার ও অর্পিতা বিশ্বাস।
কিক-অফের পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হয়েছে। এ সময় পাসিং ফুটবলে মাঝ মাঠ দখলে রাখলেও ভারত পালটা আক্রমণে সুযোগ খুঁজেছে। বিশেষ করে ডান দিক দিয়ে নিরা চানু বারবার আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও বাংলাদেশ রক্ষণ দৃঢ়তার সঙ্গে সবকিছু সামলেছে।
ম্যাচের নবম মিনিটে বক্সের বাইরে থেকে আলপি আক্তারের ফ্রি-কিক ভারতীয় রক্ষণে প্রতিহত হয়। ফিরতি প্রচেষ্টায় এ ফরোয়ার্ডের শট ভারতীয় গোলরক্ষক সরাজমুনি কুমারীর হাতে লেগে জালে জড়ায় (১-০)।
১৯ মিনিটে ডান দিক দিয়ে ভারত ভালো একটি সম্ভাবনা জাগিয়েছিল। কিন্তু নিরা চানুর শট গ্রিপে নিয়েছেন গোলরক্ষক ইয়ারজান বেগম।
৩৩ মিনিটে ভারতের আরেকটি প্রচেষ্টা রুখে দিয়েছেন বাংলাদেশ গোলরক্ষক। ডান দিক থেকে আনুশকা কুমারীর শটে ফ্লাইট মিস করেন গোলরক্ষক ইয়ারজান বেগম, বল দূরের পোস্টে লেগে জালে জড়ালে সমতায় আসে ভারত (১-১)।
৭৯ মিনিটে বক্সের বাইরে বল ধরা সুরভী আকন্দ প্রীতি দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-১ করেন।
৮৯ মিনিটে কর্নার থেকে পাওয়া বলকে বক্সের মধ্যে থেকে জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক অর্পিতা বিশ্বাস (৩-১)।
পরের মিনিটে মৌমিতা খাতুনের জোড়ালো শট ফিস্ট করে ব্যবধান বড় হতে দেননি ভারতীয় গোলরক্ষক নুরাজমুনি কুমারী।
শুক্রবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আরেক ম্যাচে ভারত খেলবে নেপালের বিপক্ষে। সে ম্যাচ আরেক ফাইনালিস্ট নির্ধারণ করবে।
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ