নবীন নিউজ, ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৪ ১১:২৮ এ.এম
২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে টানা চার ম্যাচ কেটেছে জয় শূন্য। এরপর কোপা আমেরিকাতেও সঙ্গী হয়েছে ভরাডুবি। ব্রাজিলের সময়টা বেশ খারাপ যাচ্ছিলো। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে সেই সময় পেছনে ফেলে জয়ের ধারায় ফিরলো দরিভাল জুনিয়রের দল। জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা অঞ্চলের লড়াইয়ে তারা ১-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে।
বাংলাদেশ সময় শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচে শুরু থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। ঘরের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় তারা। তবে রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি লুইস এইহিক। দ্বাদশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস।
গোলের নেশায় ক্ষুধার্ত হয়ে ওঠা ব্রাজিল একের পর এক আক্রমণ করে যেতে থাকে। তাতে ফল মেলে ৩০তম মিনিটে। লুকাস পাকেতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রিয়াল তারকা রদ্রিগো।
প্রথমার্ধে এগিয়ে থেকেই ব্রাজিল বিরতিতে যাবে বলে ধরে নেওয়া হচ্ছিলো। কিন্তু যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। বল পায়ে এগিয়ে যান কেভিন রদ্রিগেজ। তার পাস খুঁজে নেয় কেইসেদোকে। সামনে কেবল আলিসন। কেইসেদোর শট তিনি ঠেকালেও হাতে রাখতে পারেননি। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। ৬৫তম মিনিটে গতি ও পায়ের কারিকুরিতে ঝলক দেখান ভিনিসিউস। তবে তার শট সহজেই ঠেকান ইকুয়েডর গোলরক্ষক। এরপর নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে একটি সুযোগ পায় ইকুয়েডর। কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।
এই নিয়ে ৭ ম্যাচে তৃতীয় জয় পেল ব্রাজিল। তাদের পয়েন্ট হলো ১০। পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়েডর। ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ