নবীন নিউজ, ডেস্ক ২৮ জুলাই ২০২৪ ০৯:৪৮ এ.এম
গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবে শনিবার থেকে শুরু হয়েছে। যদিও এটার লোগো প্রকাশিত হয়েছে আগেই। কিন্তু আপনি জানেন কি এই লোগোর রহস্য কি?
সাধারণভাবে তাকিয়ে দেখলে লোগোটিকে মনে হবে সোনালী রঙের একটি বৃত্তের মধ্যে আগুনের শিখা। কিন্তু পেছনের সোনালী রঙটিকে যদি চুল ভাবেন তাহলেই চোখের সামনে ভেসে উঠবে মুচকি হাসি দেওয়া এক নারীর অবয়ব।
তিনি আর কেউ নন ফ্রান্সের বিখ্যাত নারী আইকন মারিয়ানে। যিনি ফঁরাসি বিপ্লব থেকে ফ্রান্সের নারী জাগরণের প্রতীক হয়ে আছেন। যিনি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের প্রতীক।
এছাড়া লোগোর পেছনের সোনালী রঙ দ্বারা বোঝানো হয়েছে অলিম্পিকের স্বর্ণ পদককে। যেটার জন্য ১০ হাজার ৫০০ অ্যাথলেট লড়াই করবে।
লোগো উন্মোচনের সময় প্যারিস অলিম্পিকের আয়োজকরা বলেছিলেন, ‘ফ্রান্স প্রজাতন্ত্রের প্রতীক মারিয়ানে ঠিক খেলায় যে মূল্যবোধ আছে সেটার প্রতিনিধিত্ব করেন। অলিম্পিক ও প্যারাঅলিম্পিক মনুষ্যত্ব-মানবিকতা, ভ্রাতৃত্ব ও উদারতাকে প্রমোট করে। মারিয়ানে ফ্রান্সের সংস্কৃতির একজন পরিচিত মুখ। যিনি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওঁতোপ্রতোভাবে মিশে আছেন। স্ট্যাম্পস, কয়েন, ভাস্কর্য ও সবকটি টাউন হলে তার ছবি রয়েছে। সে কারণেই লোগোতেও তাকে রাখা হয়েছে।’
১৯০০ সালে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে প্রথমবার নারী অ্যাথলেটরা অংশ নিয়েছিলেন। আর এবারের প্যারিস অলিম্পিকে নারী ও পুরুষ অ্যাথলেট সমান সমান অংশ নিয়েছেন। যা এর আগে কখনো অলিম্পিকের ইতিহাসে ঘটেনি।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ