নবীন নিউজ, ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ১০:৫৬ এ.এম
গুরুতর অসুস্থ বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। অবস্থার অবনতি হওয়ায় রোববার (১৫ ডিসেম্বর) আমেরিকার সান ফ্রান্সিসকো শহরের এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
৭৩ বছর বয়সী জাকির হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।
একই সময়ে কলকাতার একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জাকির হোসেনের। শারীরিক অসুস্থতার জন্য অনুষ্ঠানটি বাতিল করা হয়। বিশ্বজোড়া তাঁর অসংখ্য অনুরাগী রয়েছে।কিংবদন্তি এই তবলাবাদকের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে অনুরাগীদের প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে।
জাকির হুসেনের পরিবার সংবাদমাধ্যমকে তবলাবাদকের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে বলা হয়, তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার পুত্র ওস্তাদ জাকির হুসেন অসুস্থ। পরিবার তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।
বাংলাদেশে হওয়া উচ্চাঙ্গ শাস্ত্রীয় সংগীত উৎসবে নিয়মিত তাকে পাওয়া গেছে।
নবীন নিউজ/জেড
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’