নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১২:০৫ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের কবলে পড়ে ঘরছাড়া বহু হলিউড তারকা। দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। জানা যাচ্ছে, এই ভয়াবহ দাবানলের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে। বহু হলিউড তারকাই সুন্দর এই পাহাড়ি এলাকায় কোটি কোটি মার্কিন ডলার খরচ করে বাড়ি বানিয়েছিলেন। এখন সেই সব বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছেন মার্কিন সংগীতশিল্পী ম্যান্ডি মুর থেকে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব প্যারিস হিলটন।
সংগীতশিল্পী ও ‘দিস ইজ আস’-এর অভিনেত্রী ম্যান্ডি মুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের বিষয়ে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। মুর লিখেছেন, ‘আগুন থেকে বাঁচতে আমি আমার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে দ্রুত এলাকা ছেড়েছি।’ দাবানলে তার বসবাসের গোটা এলাকাটিই ধ্বংস হয়ে গেছে।
‘জুরাসিক ওয়ার্ল্ড’ তারকা ড্যানিয়েলা পিনেদার মতো হলিউডের তারকাও লস অ্যাঞ্জেলেসের এই দাবানলে তার বাড়ি হারানোর জন্য দুঃখ করেছেন। আবেগঘন ইনস্টাগ্রাম পোস্টে, অভিনেত্রী লিখেছেন, ‘এটিই প্রথম বাড়ি যা আমি কিনেছিলাম। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে আমি যা কিছু সঙ্গে নিতে পেরেছিলাম, তা হলো আমার কুকুর আর আমার ল্যাপটপ, এই টুকুই। বাকি সব হারিয়ে ফেলেছি। আর আমার কাছে শুধু এক জোড়া জুতা আছে।
প্যারিস হিলটন
গায়ক ও অভিনেত্রী প্যারিস হিলটনও এই ঘরহারাদের মধ্যে একজন, যার বাড়ি এই দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হলেও, অভিনেত্রী এক নিউজ চ্যানেলে নিজের বাড়িটি আগুনে পুড়ে যেতে দেখে ভেঙে পড়েন। ইনস্টাগ্রামে প্যারিস হিলটন একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে মালিবুতে তার বাড়িটি পুড়ে যেতে দেখা যায়। অভিনেত্রী বলেন, কারোর সঙ্গে যেন এমনটা না ঘটে।
এদিকে কমেডিয়ান, চলচ্চিত্র নির্মাতা বিলি ক্রিস্টাল নিশ্চিত করেছেন যে প্যাসিফিক প্যালিসেডসে তাদের পারিবারিক বাড়ি, যেখানে তিনি তার স্ত্রী জেনিস ও তাদের দুই মেয়ের সঙ্গে থাকতেন, সেটা সম্পূর্ণ পুড়ে গেছে।
জেমি লি কার্টিস
দাবানলের কারণে নিজের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন অস্কারজয়ী তারকা জেমি লি কার্টিসও। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, তাদের প্রিয় এলাকাটি শেষ হয়ে গেছে, যদিও তাদের বাড়িটা নিরাপদ আছে। তবে বহু অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছেন।
এছাড়াও হলিউডের অনেক তারকার ঘর পুড়ে গেছে এই আগুনে। গৃহহীন তারা। এই ভয়াবহ দাবানলের কারণে হলিউডের বহু ছবির প্রিমিয়ার, শুটিং, নানান অনুষ্ঠান স্থগিত হয়েছে। আগামী সপ্তাহে অস্কার মনোনয়নের তালিকা প্রকাশের আনুষ্ঠান ছিল সেটিও পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে।
জেমস উডস
এমি পুরস্কারজয়ী অভিনেতা জেমস উডস নিজের এক্স হ্যান্ডেলে দাবানলের একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় অবস্থিত তার বাড়ির কাছের গাছপালা ও ঝোপঝাড় আগুনে পুড়তে দেখা যায়। সে সময় তিনি নিরাপদে সরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাকে বলতে শোনা যায়, আগুনের জন্য ফায়ার অ্যালার্ম বাজছে।
নবীন নিউজ/এফ
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’